Logo
Logo
×

নগরের বাইরে

১০০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২২, ০৭:৫০ পিএম

১০০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
Swapno

সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকা হতে ১০০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করা হয়েছে এক মাদক ব্যবসায়ীকে। গত মঙ্গলবার (১৮জানুয়ারী) মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১০০ বোতল ফেনডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করে র‌্যাব-১১। 

 

চিটাগাং রোড ডিএনডি পাম্প এর সামনে পাকা রাস্তার উপর থেকে তাকে হাতে-নাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার বরহরা গ্রামের মো. জাকিরের ছেলে মো. রবিউল। র‌্যাব-১১ এর উপ-পরিচালক স্কোয়াড্রন লীডার একেএম মুনিরুল আলম এসব তথ্য নিশ্চিত করেন। তার বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন