Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জে রংধনু গ্রুপের উদ্যােগ ১০ হাজার শীতবস্ত্র বিতরণ

Icon

রূপগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২২, ০৬:০২ পিএম

রূপগঞ্জে রংধনু গ্রুপের উদ্যােগ ১০ হাজার শীতবস্ত্র বিতরণ
Swapno

 

দেশের অন্যতম শিল্পগোষ্ঠী রংধনু গ্রুপের উদ্যোগে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১০ হাজার অসহায় দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়েছে। শুক্রবার উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নাওড়া এলাকায় রংধনু গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক এ শীতবস্ত্র বিতরণ করেন।

 

 এসময় উপস্থিত ছিলেন, রংধনু গ্রুপের পরিচালক মিজানুর রহমান, হাজী সফিকুল ইসলাম, আওয়ামীলীগ নেতা খন্দকার আবুল বাশার টুকু, এডভোকেট আব্দুল আউয়াল, বীর মুক্তিযোদ্ধা সামসুল আলম, শফিকুল ইসলাম বাদল, মহিউদ্দিন মিয়া, ওসমান গনী, ছাত্রলীগ নেতা আশফাকুল ইসলাম তুষার, আশরাফুল আলম ভুইয়া জেমিন প্রমুখ।

 

এসময় রফিকুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমি সবসময় সকল দূর্যোগে চেষ্টা করি অসহায় মানুষের পাশে দাড়ানোর জন্য। তারই ধারাবাহিকতায় ১০ হাজার মানুষের মাঝে উষ্ণতার পরশ ছড়িয়ে দিতে এই বস্ত্র বিতরন করা হয়েছে। যদি করোনা মহামারী আকার ধারন করে তাহলে আল্লাহ আমাকে জীবিত রাখলে পূর্বের ন্যায় আবারও মানুষের পাশে থাকবো। রূপগঞ্জের একটি পরিবারকেও অনাহারে রাত্রিযাপন করতে দিবো না।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন