Logo
Logo
×

নগরের বাইরে

সোনারগাঁয়ে কীটনাশক পানে কিশোরের আত্মহত্যা

Icon

সোনারগাঁ প্রতিনিধি

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২২, ০৬:৫৩ পিএম

সোনারগাঁয়ে কীটনাশক পানে কিশোরের আত্মহত্যা
Swapno

 

সোনারগাঁয়ে বাবা- মায়ের সাথে অভিমান করে ইয়াসিন নামের এক কিশোর কীটনাশক পান করে আত্মহত্যা করেছে। বুধবার দুপুরে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের কোম্পানিগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইয়াসিন (১৬) কোম্পানিগঞ্জ এলাকার সিএনজি ড্রাইভার আল আমিনের ছেলে। স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের কোম্পানীগঞ্জ এলাকার ইয়াসিনকে তার বাবা গতকাল মঙ্গলবার রাতে গালমন্দ করে।

 

 পরে বাবার সাথে অভিমান করে সকাল ১০টার দিকে কীটনাশক পান করে এসে মায়ের কাছে পানি খেতে চায়। পরে পরিবাররের লোকজন জানতে পেরে তাকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলে। মাঝপথে অবস্থার অবনতি হলে তাকে মদনপুর আল বারাকা হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন