Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে অগ্নিদগ্ধে গৃহবধূর মৃত্যু

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২২, ০৭:১০ পিএম

বন্দরে অগ্নিদগ্ধে গৃহবধূর মৃত্যু
Swapno

বন্দরে অগ্নিদগ্ধ হয়ে এক গৃহবধূর করুন মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। গত এক সপ্তাহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ণ ইউনিটে মৃত্যুর সাথে পাঞ্জালড়ে ২১ জানুযারী শুক্রবার সকাল ৯টায় ওই গৃহবধূ মৃত্যু বরণ । 

 

নিহত গৃহবধূর নাম শাহিনা (২৪)। জানা গেছে, বন্দরের বাগবাড়ি এলাকার মাসুম মিয়ার ৩ সন্তানের জননী স্ত্রী শাহিনা বেগমের ৪০ দিন পূর্বে সন্তান হয়। সে এক সপ্তাহ পূর্বে সকালে গ্যাসের চুলা জ¦ালিয়ে নিজের শরীর ছ্যাক দিতে থাকে। তার অজান্তে পিছন থেকে তার পড়নের কাপড়ে আগুন লেগে জ¦লসে যায়। তাকে বাড়ির লোকজন উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করে।

 

 ৭দিন মৃত্যুর সাথে পাঞ্জালড়ে গতকাল শুক্রবার সকাল ৯টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। বিকালে নিহতের লাশ নিজ বাড়িতে নিয়ে এলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। রাতে নবীগঞ্জ কবরস্থানে গৃহবধূর লাশ দাফন করা হয়।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন