Logo
Logo
×

নগরের বাইরে

তিন পর্ণোগ্রাফী ভিডিও সরবরাহকারী গ্রেফতার

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২২, ০৮:৩৮ পিএম

তিন পর্ণোগ্রাফী ভিডিও সরবরাহকারী গ্রেফতার
Swapno

রূপগঞ্জের রুপসীতে পর্ণোগ্রার্ফী সরবারাহের দায়ে ৩জন অসাধু ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১। গত শুক্রবার (২১ জানুয়ারী) রাতে রূপগঞ্জ থানার রুপসী বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে পর্ণোগ্রাফী সরাবরাহকারী ৩জন ব্যাবসায়ীকে গ্রেফতার করেন। আটকরা হলেন, মো. আরিফ মিয়া (৩২), মো. বাবু মিয়া (২২) এবং মো. ওবায়দুল্লাহ অরফে ওবায়দুল (৩১)। আটককালে তাদের হেফাজত হতে ৩টি সিপিইউ, ৩টি কী-বোর্ড, ৩টি মাউস ও ৬টি কার্ড রিডার জব্দ করা হয়।

 

 র‌্যাব-১১‘র মিডিয়া অফিসার এএসপি মো. রিজয়ান সাঈদ জিকু জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় গ্রেফতারকৃত ১নং আসামী আরিফ মিয়া (৩২) সোনারগাঁ থানার চেঙ্গাইন বরাবো এলাকার মৃত মতিউর রহমানের ছেলে, ২নং আসামী  মো.বাবু মিয়া (২২) ব্রাহ্মণবাড়ীয়া জেলার নবীনগর থানার বাড়ীখোলার মো. মোবারক হোসেন এর ছেলে,এবং ৩নং আসামী মো.ওবায়দুল্লাহ(৩১) সোনারগাঁ থানার খিদিরপুর এলাকার মৃত নওয়াব আলীর ছেলে।

 

অনুসন্ধানে জানা যায়, তারা দীর্ঘদিন যাবৎ রুপগঞ্জ থানার রুপসী বাসষ্ট্যান্ড এলাকায় প্রিমা টাওয়ারের পাশে কম্পিউটার ও মোবাইল সার্ভিসিং দোকান পরিচালনার আড়ালে ইলেক্ট্রনিক ডিভাইস কম্পিউটারের মাধ্যমে বিভিন্ন প্রকার পর্ণোগ্রাফী ভিডিও, অশ্লীল ছবি সরবারহ করে আসছিল। ব্যবসায়ী চক্রটি টাকার বিনিময়ে শিক্ষার্থীসহ উঠতি বয়সী বিভিন্ন পেশায় জড়িত তরুণদের মোবাইল, ল্যাপটপ ও কম্পিউটারে পর্ণোগ্রাফি ভিডিও বিক্রয়, বিতরণ এবং সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কাযক্রম প্রক্রিয়াধীন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন