মাদরাসার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান ও সংবর্ধনা
ফতুল্লা প্রতিনিধি
প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২২, ০৫:৫২ পিএম
আজমতপুর ইসলামিয়া আরাবিয়া কওমীয়া মাদরাসার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান ও সংবর্ধনা দেয়া হয়েছে।
ফতুল্লা আজমতপুর ইসলামিয়া আরাবিয়া কওমীয়া মাদরাসা ও লিল্লাহ বোডিং এর হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান ও সংবর্ধনা উপলক্ষে মাদরাসা ও মসজিদ কমিটির যৌথ উদ্যোগে ২৩ তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল ২১ জানুয়ারী শনিবার মাদরাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।
মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজ সেবক ও রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত সমবায়ী আলহাজ্ব জামাল উদ্দীন সবুজের সভাপতিত্বে ওয়াজ করেন করেন ডালডা গেইট বায়তুল ফালাহ জামে মসজিদের ইমাম ও খতিব বিশিষ্ট ইসলামী চিন্তাবিধ মুফতি রফিকুল ইসলাম মাদানী, ধর্মগঞ্জ নদীর পাড় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি ফখরুল ইসলাম সহ ওলামায়ে কেরামগন।
উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক মোঃ আবদুল হালিম, ব্যারিষ্টার ইফতেখার আহম্মেদ জিমু, হাজী সামসুল হক সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, অভর্থনায় ছিলেন মসজিদ করিটির সভাপতি বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব মোঃ ছলিমউল্লাহ, মাদরাসা কমিটির সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমেদ রতন, মাহফিল পরিচানায় অত্র মাদরাসার নায়েবে মুহতামীম হাফেজ মোহাম্মদ আবদুর রহিম, মসজিদ ও মাদরাসা ইমাম ও খতিব হাফেজ মাওলানা বেলাল হুসাইন, আমন্ত্রনে মাদরাসার প্রিন্সিপাল পীরে কামেল আল্লামা আবু তাহের জিহাদী, মাদরাসা কমিটির সাধারন সম্পাদক আলহাজ্ব দ্বীন মোহাম্মদ। এ সময় আমন্ত্রিত ওলামায়ে কেরাম, সম্মানিত অতিথি বৃন্দ ও মাদরাসা কমিটির নেতৃবৃন্দ ১০ জন হাফেজ ছাত্রদের মাথায় পাগড়ী পরিধান করেন।


