Logo
Logo
×

নগরের বাইরে

পাগলা উচ্চ বিদ্যালয়ে সাড়ে ৬ হাজার শিক্ষার্থীর টিকাদান সম্পন্ন

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২২, ০৬:০৪ পিএম

পাগলা উচ্চ বিদ্যালয়ে সাড়ে ৬ হাজার শিক্ষার্থীর টিকাদান সম্পন্ন

ফতুল্লার পাগলা উচ্চ বিদ্যালয়ের ৬ হাজার ৫২৪জন শিক্ষার্থীর টিকাদান কার্যক্রম সম্পন্ন হয়েছে।

Swapno

করোনাভাইরাসের সংক্রমণ রোধে সারাদেশে চলমান টিকাদান কার্যক্রমের আওতায় পাগলা উচ্চ বিদ্যালয়ের ৬ হাজার ৫২৪জন শিক্ষার্থীর টিকাদান কার্যক্রম সম্পন্ন হয়েছে।  চলতি বছরের ৯ জানুয়ারি থেকে, ১২ থেকে ১৭ বছর বয়সী স্কুল শিক্ষার্থীদের করোনাভাইরাসের ফাইজারের টিকা দেয়া শুরু হয়। তাদের মধ্যে ১৩ জানুয়ারি পর্যন্ত পাচঁ দিনে প্রথম ডোজের ৬ হাজার ৫২৪ জন শিক্ষার্থীকে টিকা দেয়া হয়।  

 

খবর নিয়ে জানা যায়, পাগলা উচ্চ বিদ্যালয়ে ৩ হাজার ৯ শত শিক্ষার্থীদের টিকা নিবন্ধন করা হয়েছে। তবে পাগলা উচ্চ বিদ্যালয় টিকা কেন্দ্র থেকে বিভিন্ন এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের টিকা দেওয়ার সুযোগ করে দিয়েছেন পাগলা উচ্চ বিদ্যালয় কতৃপক্ষ। 

 

এ বিষয়ে পাগলা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য রেজাউল করিম জানান, আমরা নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও অত্র প্রতিষ্ঠানের সভাপতি একেএম শামীম ওসমান ও পাগলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্রজেন্দ্র নাথ সরকার স্যারের অক্লান্ত পরিশ্রম এবং সহযোগিতায় আমাদের পাগলা স্কুলে টিকা কেন্দ্রের মাধ্যমে শান্তিপূর্ণভাবে আমাদের শিক্ষার্থীদের টিকার প্রথম ডোজ দিতে পেরে আমরা আনন্দিত। 

 

তিনি আরো জানান, দীর্ঘদিন যাবত আমাদের অত্র প্রতিষ্ঠানের সুনামক্ষুণ্ণ করতে একটি কুচক্রী মহল বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছেন। তাদেরকে আমি বলবো অপপ্রচার না চালিয়ে, ভালো কাজের সাথে থাকুন। মানুষের কল্যাণে কাজ করুন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন