Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে ছিনতাইকারীদের উপদ্রব বৃদ্ধি

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২২, ০৬:৩২ পিএম

বন্দরে ছিনতাইকারীদের উপদ্রব বৃদ্ধি
Swapno

বন্দরে ছিনতাইকারীদের উপদ্রব বৃদ্ধি পেয়েছে।অভিনব কায়দায় পথচারীদের সর্বশ্বঃ লুটে নেয় চক্রটি।কয়েকজন যুবতী ও নেশাগ্রস্ত উঠতি বয়সী যুবকদের সমন্বয়ে ছিনতাইকারী চক্রটি দীর্ঘদিন যাবত সন্ধ্যার পর থেকে গভীর রাত অবধি বিভিন্ন কৌশলে ফাঁদে ফেলে নিরীহ মানুষদের ব্ল্যাকমেইল করে হাতিয়ে নেয় নগদ টাকা ও মোবাইল ফোন সহ মুল্যবান জিনিসপত্র। সম্প্রতি বেপরোয়া হয়ে ওঠা চিহ্নিত মাদক ও দেহ ব্যাবসায়ী সিন্ডিকেটের এসব সদস্যরা।

 

 স্থানীয়দের অভিযোগ, বন্দর খেয়া ঘাট ও বিএম স্কুল ঘাট দিয়ে পাড় হয়ে আসা গার্মেন্ট কর্মী,গেঞ্জির হোসিয়ারী শ্রমিক,ক্ষুদ্র ব্যাবসায়ী সহ বিভিন্ন পেশার নিরীহ মানুষদের টার্গেট করে ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল করে ওরা।মারধর করে হাতিয়ে নেয় সাথে থাকা টাকা পয়সা ও মুল্যবান জিনিসপত্র। এমনকি জিম্মি করে বিকাশের মাধ্যমে টাকা আদায় করেছে অনেকের কাছ থেকে।তবে মান সন্মানের ভয়ে মুখ খুলতে পারেনি ভুক্তভোগীরা। খান ডকইয়ার্ডের নৈশ প্রহরী আব্দুর রহিম বাদশা বলেন, প্রতিদিন সন্ধ্যার পরে লিপি ও রানী নামের দুই যুবতী আপত্তিকর জামাকাপড় পড়ে বন্দর খেয়া ঘাট ও বিএম স্কুল ঘাট এলাকায় ঘোরাঘুরি করে।তাদের সাথে সালেহ নগরের সেলুনীর ছেলে মুরাদ,কাশেমের ভাগ্নে ল্যাংরা মোশাররফ,সোলমান পুলিশের বাড়ির ভাড়াটিয়া রোমান,শামীম ওয়াসা গলীর ইমরান সহ বেশ কয়েকজন মাদক ব্যাবসায়ী এবং চিহ্নিত ছিনতাইকারী।এরা বিভিন্ন কৌশলে নিরীহ মানুষদের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল করে।

 

 তাদের অত্যাচারে অতিষ্ট হয়ে গেছে এলাকার মানুষ। গার্মেন্টকর্মী জ্যোৎস্না বেগম অভিযোগ করে বলেন,নরসিংদির বেলাবো এলাকার চিহ্নিত মাদক ব্যাবসায়ী পল্লাদ চন্দ্র দাসের মেয়ে লিপি ও রানী তাদের সহযোগীদের নিয়ে গত শুক্রবার রাত ১১ টার দিকে তার স্বামীর কাছ থেকে ১২০০ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে।এ বিষয় নিয়ে জিজ্ঞাসা করায় চক্রের সদস্য লিপি ও রানী তাকে বেদম মারধর করে।তাদের বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহণের দাবি জানিয়ে উত্তর রুপালী আবাসিক এলাকার নার্গিস বেগম বলেন, আমিন এলাকার স্কুল গলির ভাড়াটিয়া সাধনা রানীর দুই যুবতী মেয়ে লিপি ও রানী তাদের সহযোগীদের নিয়ে সিটি কর্পোরেশন নির্বাচনের দিন তার ১২ টার দিকে ভুমি অফিসের পিছনে বাবুল নামে এক ফার্নিচার ব্যাবসায়ীর কাছ থেকে ব্ল্যাকমেইল করে ২৫ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।এ ঘটনা কাউকে জানালে তার বিরুদ্ধে মিথ্যা ধর্ষণের মামলার ভয় দেখায়। 

 

রুপালী আবাসিক এলাকার ওয়সা গলিতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের চলমান রাস্তা নির্মান কাজের ঠিকাদার কোম্পানির প্রহরী রওশন আলী ক্ষোভ প্রকাশ করে বলেন, গত ১৯ জানুয়ারি গভীর রাতে দু'জন যুবতী মেয়ে এবং ২/৩ জন ছেলে এসে অহেতুক আমাকে ও স্টাফদের গালিগালাজ করে।একপর্যায়ে তারা বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে প্রায় ২৫ হাজার টাকা মুল্যের নির্মান সামগ্রী নিয়ে যায়।এ ঘটনায় থানায় জিডি করেছেন ওই নিরাপত্তা প্রহরী রওশন আলী। এসব অপরাধীদের বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও সচেতন মহল।  জানতে চাইলে বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন,অপরাধীদের সাথে কোনো রকম আপোষ নয়। যেকোনো মাদক ব্যাবসায়ী এবং অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন