Logo
Logo
×

নগরের বাইরে

সোনারগাঁয়ে শিক্ষক পরিবারে হামলা আহত-৫

Icon

সোনারগাঁ প্রতিনিধি

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২২, ০৬:৪৪ পিএম

সোনারগাঁয়ে শিক্ষক পরিবারে হামলা আহত-৫
Swapno

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বারদী ইউনিয়নের নুনেরটেক রঘুনারচর এলাকায় মায়াদ্বীপ শিশু পাঠশালাকে কেন্দ্র করে এক শিক্ষক পরিবারের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে হুন্ডি ব্যবসায়ী আবুল হাশেম ও তার সহযোগিদের বিরুদ্ধে। হামলায় মায়াদ্বীপ শিশু পাঠশালার প্রধান শিক্ষকসহ ৫ জন আহত হয়েছে। গত শনিবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের সোনারগাঁ উপজেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় আহত প্রধান শিক্ষক মরিয়ম আক্তার পাখির ভাই শরীফ হোসেন বাদি হয়ে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।


সোনারগাঁ থানায় দায়ের করা অভিযোগে বাদী উল্লেখ করেন, উপজেলার বারদী ইউনিয়নের নুনেরটেক রঘুনারচর এলাকায় সুবিধাবঞ্চিত শিশুদের জন্য মায়াদ্বীপ শিশু পাঠশালা নামের একটি স্কুল প্রতিষ্ঠা করেন সুবর্ণগ্রাম নামে একটি সামাজিক সংগঠন। স্কুলটি প্রতিষ্ঠার পর থেকে ওই এলাকার হুন্ডি ব্যবসায়ী আবুল হাশেম স্কুলটি বন্ধ করে দেওয়ার জন্য পায়তারা শুরু করেন। শনিবার রাতে পূর্ব পরিকল্পিতভাবে হুন্ডি ব্যবসায়ী আবুল হাশেম ও তার সহযোগি কয়েকজন মিলে মরিয়ম আক্তার পাখির বাড়িতে আসে। রাত পৌনে নয়টার দিকে মায়াদ্বীপ শিশু পাঠশালার প্রধান শিক্ষক মরিয়ম আক্তার পাখির ঘরে প্রবেশ করে। এসময় আবুল হাশেম ও তার সহযোগি আনোয়ার হোসেন, মেহেদী হাসান, শাহজালাল, শাহ পরান, দ্বীন ইসলাম, রাসেল, ফয়সাল, রাকিব, মো. রহিম আলী. রমজান, শরীফ, ফাহিম, মাসুদ, মঙ্গল আলী ও ইউসুফ আলীসহ ২০/২৫ জনের একটি দল দেশীয় অস্ত্র ধারালো দা, বটি, শাবল ও লাঠিসোটা নিয়ে হামলা চালায়। হামলায় মায়াদ্বীপ শিশু পাঠশালার প্রধান শিক্ষক মরিয়ম আক্তার পাখি, এক বছর বয়সী শিশু কন্যা পারিশা, সহকারী শিক্ষক রাশেদ, শরীফ, মা নাছিমাকে পিটিয়ে মারাক্তকভাবে আহত করে। আহতদের সোনারগাঁ উপজেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসাধীন প্রধান শিক্ষক মরিয়ম আক্তার পাখি বলেন, স্কুল প্রতিষ্ঠার পর থেকেই হুন্ডি ব্যবসায়ী আবুল হাসেম তার লোকজন স্কুলটি বন্ধ করে দেওয়ার জন্য পাঁয়তারা করে আসছে। শনিবার রাতে পূর্ব পরিকল্পিতভাবে আমার ভাইকে মারধর করার জন্য ঘরে প্রবেশ করে। আমরা এগিয়ে গেলে আমার এক বছর বয়সী কন্যা শিশুসহ মা ও ভাইকে পিটিয়ে আহত করে। আমাদের স্বর্ণলংকার নিয়ে যায়। মায়াদ্বীপ শিশু পাঠশালার সহকারী শিক্ষক রাশেদ বলেন, আবুল হাশেমের নেতৃত্বে এ এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড হয়ে থাকে। তার একটি নিজস্ব বাহিনী রয়েছে। এ স্কুল বন্ধ করতে পারলে গন্যমান্য ব্যক্তিদের এ এলাকায় আসা বন্ধ হয়ে যাবে। ফলে তারা নির্বিঘ্নে অপরাধ করতে পারবে । অভিযুক্ত আবুল হাশেমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ ঘটনার সঙ্গে আমি জড়িত নই। আমি দীর্ঘদিন ধরে অসুস্থ্য। এ ঘটনার সময় ওই বাড়িতে গিয়েছি কেউ প্রমাণ দিতে পারবে না। সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ মিয়া বলেন, অভিযোগের পর হাসপাতালে তদন্তের জন্য আহতদের সঙ্গে কথা বলেছি। ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষের লোকজনের সঙ্গে কথা বললেই বিস্তারিত জানা যাবে।

সোনারগাঁ থানার ওসি (তদন্ত) এসএম শফিকুল ইসলাম বলেন, হামলার ঘটনায় অভিযোগ গ্রহন করা হয়েছে। তদন্তের জন্য পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন