বন্দরে ওয়ারেন্টভুক্ত পালাতক আসামী গ্রেফতার
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২২, ০৬:৫৩ পিএম
বন্দরে ডাকাতি মামলার ওয়ারেন্টভূক্ত পালাতক এক আসামীকে আটক করেছে র্যাব-১১। গতকাল (২২ জানুয়ারী) রাতে বন্দর থানা এলাকার ঘারমোড়া, মদনগঞ্জ এলাকা থেকে মো. রিহান (২৪) নামক সেই পালাতক আসামীকে আটক করা হয়। আটক রিহান মো. শরীফের ছেলে।
র্যাব-১১‘র মিডিয়া অফিসার এএসপি মো. রিজয়ান সাঈদ জিকু জানান, অনুসন্ধানে জানা যায়, গত বছর ২৯ জুলাই রিহানসহ এজাহারনামীয় অন্যান্য আসামীরা পরষ্পর যোগসাজশে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি গ্রহণ করার অপরাধে বন্দর থানায় একটি ডাকাতি মামলা করা হয়।
মামলা হওয়ার পর থেকে উল্লিখিত আসামী গা-ঢাকা দিয়ে কৌশলে বিভিন্ন এলাকায় পালিয়ে বেড়াচ্ছিল। এরই প্রেক্ষিতে গোয়েন্দা নজরদারী ও গোপন অনুসন্ধানের মাধ্যমে কর্তৃক অভিযুক্ত আসামীর অবস্থান সনাক্ত করে গতকাল (২২ জানুয়ারি) রাতে বন্দর থানার ঘারমোড়া, মদনগঞ্জ এলাকা হতে গ্রেফতার করা হয়।
সংশ্লিষ্ট মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট তাকে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনুনাগ কার্যক্রম প্রক্রিয়াধীন।


