Logo
Logo
×

নগরের বাইরে

সুফিয়ান হত্যার ঘটনায়গুলিস্তান থেকে গুলিস্তান থেকে গ্রেফতার ৩

Icon

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২২, ০৭:০৫ পিএম

সুফিয়ান হত্যার ঘটনায়গুলিস্তান থেকে গুলিস্তান থেকে গ্রেফতার ৩
Swapno

সিদ্ধিরগঞ্জে বাইক আরোহী আবু সুফিয়ানকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যার ঘটনায় জড়িত ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২২ জানুয়ারী) সন্ধ্যায় রাজধানীর গুলিস্তানের সিটি প্লাজায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়।

 

আবু সুফিয়ান হত্যায় জড়িত বাসের যাত্রীরা ঢাকার গুলিস্তানের বঙ্গবাজার মার্কেট এলাকার সিটি প্লাজার কর্মচারী বলে জানিয়েছে পুলিশ। ঘটনার রাতে তারা বনভোজনে কক্সবাজার যাচ্ছিল।  

 

গ্রেফতারকৃতরা হলো-  মুন্সিগঞ্জের লৌহজং থানাধীন কলমা এলাকার শাহজাহান মালদের ছেলে মো. সবুজ, পটুয়াখালীর কলাপাড়া থানাধীন রহমতপুর এলাকার মো. কামালের ছেলে মো. শাকিল এবং শরিয়তপুরের শখিপুর থানাধীন চরপাড়া এলাকার সিদ্দিক হাওলাদারের ছেলে মো. জাহিদুল ইসলাম।

 

নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মোহাম্মদ নাজমুল হাসান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা কোন তথ্য দেয়নি। রোববার (২৩ জানুয়ারী) ৫ দিনের রিমান্ড চেয়ে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

 

এর আগে, গত ১৯ জানুয়ারী দিবাগত রাত সাড়ে ১০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সানারপাড় পিডিকে পাম্পের সামনে আবু সুফিয়ানকে পিটিয়ে হত্যা করে ঢাকা-চট্টগ্রামগামী সি.ডি.এম ট্রাভেলস বাসের চালক ও যাত্রীরা। এ ঘটনায় সুফিয়ানের চাচা জজ মিয়া বাদি হয়ে ওই বাসের চালক-হেলপারসহ ২০/২৫ জনকে অজ্ঞাত আসামী করে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা (নং-৩৭) দায়ের করেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন