Logo
Logo
×

নগরের বাইরে

সোনারগাঁয়ে পরাজিত মেম্বারের বাড়িতে হামলা ভাংচুর ও লুটপাট

Icon

সোনারগাঁ প্রতিনিধি

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২২, ১০:১৯ এএম

সোনারগাঁয়ে পরাজিত মেম্বারের বাড়িতে হামলা ভাংচুর ও লুটপাট

পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়ারচর এলাকায় পরাজিত মেম্বার প্রার্থীর বাড়িতে ঢুকে আবারও ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।

Swapno

সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়ারচর এলাকায় পরাজিত মেম্বার প্রার্থী ও জাতীয় শ্রমিকলীগ মেঘনা শিল্পাঞ্চল শাখার যুগ্ম-আহবায়ক আব্দুল হালিমের সমর্থকদের বাড়িতে ঢুকে আবারও ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে বর্তমান মেম্বার রফিকুল ইসলাম সরকার ও তার সমর্থকদের বিরুদ্ধে।

 

এ বিষয়ে আষাঢ়িয়ারচর গ্রামের বাসিন্দা আব্দুল জলিল জানান, আমার প্লাস্টিকের কারখানায় গিয়ে হামলাকারীরা ১০ লাখ টাকা চাঁদা দাবী করে। আমি চাঁদা দিতে অস্বীকার করলে বড় ভাইয়ের বিকাশ দোকানে গিয়ে আমার অসুস্থ (প্যারালাইসিস) বড় ভাই আব্দুর রউফকে কুপিয়ে ও পিটিয়ে মারাত্বক জখম করে।

 

এসময় আমাদের বিকাশ দোকান থেকে নগদ পাঁচ লাখ টাকা ও বিকাশ ব্যবসায় ব্যবহৃত তিনটি মোবাইল সেট ছিনিয়ে নেয়। হামলার ঘটনায় সাবেক মেম্বার ও জাতীয় শ্রমিকলীগ মেঘনা শিল্পাঞ্চল শাখার যুগ্ম-আহবায়ক আব্দুল হালিম বলেন, বর্তমান মেম্বার রফিকুল ইসলাম সরকার নির্বাচনের পরপর আমাদের উপর দুইবার হামলা চালায়, উল্টো দুইটি মিথ্যে মামলা দিয়ে আমাদের হয়রানি করে আসছে।

 

সেই মামলায় আমার ভাই ও ভাতিজাসহ ১৬ জন নারায়ণগঞ্জ জজ আদালতে হাজিরা দিতে যাই। এদিকে রফিকুল ইসলাম ও তার সহযোগি সারোয়ার, মুক্তার বাহিনী আমার সমর্থকদের বাড়িঘরে হামলা চালিয়ে লুটপাটসহ কুপিয়ে পিটিয়ে ৫/৬ জনকে মারাত্বক জখম করে। তিনি আরো বলেন, হামলায় আহত আব্দুর রউফ একজন প্যারালাইসিস রোগী, তার অবস্থা আশঙ্কাজনক। তিনিসহ আহত সবাইকে ঢাকা মেডিকেলে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। জানতে চাইলে সোনারগাঁ থানার পরিদর্শক (ওসি তদন্ত) এস এম শফিকুল ইসলাম বলেন, হামলার ঘটনার পর ওই এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। এখনো কেউ অভিযোগ করতে আসেনি, তবে অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন