সাংবাদিক মারধর করার প্রধান আসামীর এক দিনের রিমান্ড
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২২, ০৫:১৬ পিএম
রুপগঞ্জে কাঞ্চন এলাকায় যমুনা টেলিভিশনের স্টাফ রির্পোটার আল আমিন হক অহনকে মারধর ও হামলা মামলার প্রধান আসামী আমির হোসেন বাবুকে জিজ্ঞাসাবাদের জন্য এক দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আজ সোমবার দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কাওছার আলম এ রিমান্ড মঞ্জুর করেন।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের ইন্সপেক্টর আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শনিবার (২২ জানুয়ারী) বিকেলে বাণিজ্যমেলা থেকে খবর সংগ্রহ করে ফেরার পথে সন্ত্রাসীদের সাইকেল সাইড দেয়া নিয়ে হামলার শিকার হন সাংবাদিক আল আমিন হক অহন। তার মোটরসাইকেলের নাম্বার ঢাকা মেট্রো ল-৫৫-৪০৫৬।
বেপরোয়া ভাবে আসামী আমির হোসেন বাবু, কালাম সরকার, আমির হোসেনসহ কয়েকজনে মিলে কয়েকদফা আক্রমণ করে সাংবাদিক আল আমিন হক অহনের ওপর। রুপগঞ্জ থানা পুলিশ রাতেই প্রধান আসামী আমির হোসেন বাবুকে গ্রেফতার করে। সাতদিনের রিমান্ডের আবেদন করে আদালতে পাঠায়। সোমবার দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাওছার আলমের আদালতে রিমান্ড শুনানী অনুষ্ঠিত হয়। মামলায় কোট পুলিশের পাশাপাশি রাষ্ট্রপক্ষে আইনজীবি হিসেবে শুনানীে অংশ নেন সিনিয়র আইনজীবি এ্যাডভোকেট আওলাদ হোসেন ও এ্যাডভোকেট জিয়াউল ইসলাম কাজল। আসামী পক্ষে ছিলেন এ্যাডভোকেট এম এ রশিদ। আদলত উভয় পক্ষের শুনানী শেষে আমামী আমির হোসেন বাবুর এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আইনজীবি আওলাদ হোসেন জানান, গনমাধ্যম হচ্ছে রাস্ট্রের চুতুর্থ স্তম্ব। তুচ্ছ ঘটনা নিয়ে একজন গনমাধ্যম কর্মীদের ওপর যে ভাবে ন্যাক্কার হামলা চলানো হয়েছে তা যে কেউ দেখলেই হা শিহরে উঠবে।এমন আসামী এতোটাই উত্তেজিত ছিলো যে সাংবাদিক আল আমিন হক অহনকে ইট নিয়ে মাথায় আঘাতের চেষ্টা করেছেন। যে ভিডিও ফুটেজ দেশবাসি দেখেছে। আমরা আদালতে ভিডিও ফুটেজ উপস্থিপন করেছি, আদালত সন্তুষ্ট হয়ে এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। রাস্ট্রপক্ষে আরেক আইনজীবি জিয়াউর ইসলাম কাজল বলেন, আসামী বাবু হিংসাত্ব ভুমিকায় ছিলো। মারধরের ভিডিও চিত্র আমারা বিচারকের কাছে উপস্থাপন করেছি। আদালত তা দেখে কোট ইন্সপেক্টরকে মিলিয়ে সনাক্ত করে তারপরই রিমান্ড মঞ্জুর করেছেন।


