Logo
Logo
×

নগরের বাইরে

চাষাড়া থেকে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী গ্রেফতার

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২২, ০৫:৪৮ পিএম

চাষাড়া থেকে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী গ্রেফতার
Swapno

 

নারায়ণগঞ্জ সদর মডেল থানার চাষাড়া হতে ডাকাতি মামলার এক ওয়ারেন্টভুক্ত আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। গত রোববার (২৩ জানুয়ারি) বিকালে এক অবিযানকালে তাকে আটক করা হয়। ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মো. রমজান অরফে চোক্কা রমজান অরফে রমজান ডাকাত (৩৩)। আসামী বন্দর থানার আলীনগর এলাকার মো. মমিন উদ্দিনের ছেলে।

 

 র‌্যাব-১১’র মিডিয়া অফিসার এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকু জানান,  প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, ধৃত ব্যক্তি সংঘবদ্ধ আন্তঃজেলা ডাকাত দলের একজন সক্রিয় সদস্য। গত ২৯/০৭/২০২১ ইং তারিখে উল্লিখিত আসামীসহ এজাহারনামীয় অন্যান্য আসামীরা পরষ্পর যোগসাজশে দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে ডাকাতির প্রস্তুতি গ্রহণ করার অপরাধে বন্দর থানায় একটি ডাকাতি মামলা রুজু হয়, যার মামলা নং- ৩৬, তারিখ ২৯/০৭/২০২১ ইং, ধারা- ৩৯৯/৪০২ পেনাল কোড।

 

 ধৃত মো. রমজান অরফে চোক্কা রমজান অরফে রমজান ডাকাত (৩৩) উক্ত মামলার অন্যতম একজন এজাহারনামীয় আসামী। মামলা হওয়ার পর থেকে সে গা-ঢাকা দিয়ে কৌশলে বিভিন্ন এলাকায় পালিয়ে বেড়াচ্ছিল। এরই প্রেক্ষিতে গোয়েন্দা নজরদারী ও গোপন অনুসন্ধানের মাধ্যমে র‌্যাব-১১ এর একটি বিশেষ আভিযানিক দল কর্তৃক অভিযুক্ত আসামীর অবস্থান সনাক্ত করে ২৩ জানুয়ারি বিকালে নারায়ণগঞ্জ জেলার নারায়ণগঞ্জ সদর মডেল থানার চাষাড়া হতে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন