Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জে স্বাস্থ্যবিধি অমান্য করে আনন্দ মেলা

Icon

রূপগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২২, ০৬:৪৯ পিএম

রূপগঞ্জে স্বাস্থ্যবিধি অমান্য করে আনন্দ মেলা
Swapno

রূপগঞ্জে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে মিলছে রমরমা বাৎসরিক আনন্দ মেলা। প্রশাসনের এমন নিরবতা নিয়ে চলছে নানা সমালোচনা। একদিকে সারাদেশে স্কুল কলেজসহ সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আর অন্য দিকে মেলারমত বিনোদনমুলক নানা অনুষ্ঠান নিয়ে মেতে উঠেছে রূপগঞ্জে গোলাকান্দাইল হাটের এই আনন্দ মেলা। যে মেলায় হাজারো শিশু কিশোর আবালবনিতার উপচে পড়া ভিড় দেখলে মনে হবে না যে দেশে করোনা বলে কোনকিছু আছে।

রবিবার বিকাল চারটায় দিকে মেলায় এসে দেখা যায় হাজার হাজার মানুষের সমাগম। এখানে কারো মুখে নেই মাস্ক। মানা হচ্ছে না দুরত্ব। এ মেলায় বিনোদনের জন্য বসিয়েছে নাগর দোলা, রেলগাড়ী, নৌকা। এগুলোর পরিচালক যাত্রাবাড়ি এলাকার আবুল হোসেন বলেন আমরা টাকা দিয়ে বসিয়েছি। এগুলো আমরা বুঝি নাই। যা বলার আপনি কতৃপক্ষের কাছে বলেন। আর নাগর দোলা, রেলগাড়ি ও চড়ক, নৌকার পারমিশন নিয়ে কথা হয় আবুলের সাথে, সে প্রথমে জানায় ফাঁড়ির থেকে পারমিশন দিয়েছে, পরে আবার বলে থানা, ফাঁড়ি থানা পারমিশন দিতে পারে না বলায় সে বলে উঠে এখানকার মেম্বার পারমিশন দিয়েছে।

পারমিশনের ব্যাপারে কথা হয় গোলাকান্দাইল ৪ নম্বর ওয়ার্ড মেম্বার তপন কুমার ঘোষের সাথে। তিনি বলেন, আমি মেলার পারমিশন দিতে পারিনা। সে মিথ্যা বলেছে। ক্রেতাদের অভিযোগ এ মেলায় কয়েকজন অসাধু ব্যবসায়ীদের চলছে সিন্ডিকেট ব্যবসা। মেলায় কসমেটিক পট্টি, মিষ্টি পট্টি, তিলা কদমা পট্টিতে ক্রেতাদের জিম্মি করে এ চুটিয়ে ব্যবসা করছে এসকল অসাধু ব্যবসায়ীরা। কারো কোন তদারকি নেই।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন