Logo
Logo
×

নগরের বাইরে

দেশীয় অস্ত্রসহ সন্ত্রাসী ও কিশোর গ্যাং চক্রের পাঁচ সদস্য গ্রেফতার

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২২, ০৮:৩০ পিএম

দেশীয় অস্ত্রসহ সন্ত্রাসী ও কিশোর গ্যাং চক্রের পাঁচ সদস্য গ্রেফতার
Swapno

দেশীয় অস্ত্রসহ সন্ত্রাসী ও কিশোর গ্যাং চক্রের ৫ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। ফতুল্লা থানার কাইয়ুমপুর সাকিনস্থ মৎস্য ভবন পূর্ব পাশের ফাঁকা বালুর মাঠে একদল ডাকাত সমবেত হয়ে ডাকাতি করার জন্য প্রস্তুতিকালে তাদের হাতে-নাতে গ্রেফতার করা হয়। গত রোববার এই অভিযান পরিচালনা করা হয়।

 

আটকরা হলো জামালপুর জেলার ইসলামপুর থানার ফুলকান্দি এলাকার মো. মোজ্জাম্মেলের ছেলে মো. সুমন (২৫), ফতুল্লা থানার শিবু মার্কেট এলাকার চিত্ত বাবু দাসের ছেলে দিপু রায় (২৩), একই এলাকার মো. সিরাজুল ইসলামের ছেলে মো. আনোয়ার হোসেন অরফে শাওন (২৪) এবং ফতুল্লা থানার কোতালের বাগ এলাকার মো. শহিদুল গাজীর ছেলে মো. সাইফুল ইসলাম (২২), একই জেলার সস্তাপুর জেলা পরিষদ এলাকার মো. সোহরাব হোসেনের ছেলে মো. হৃদয় হোসেন (২০)। অভিযাকালে তাদের হেফাজত হতে খেলনা পিস্তল, সুইচ গিয়ার, চাপাতি, এসএস পাইপ ও জব্দ করা হয়।

 

র‌্যাব-১১’র মিডিয়া অফিসার এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকু জানান, প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, তারা দীর্ঘদিন ধরে কিশোর গ্যাং এর সক্রিয় সদস্য হিসেবে পরিকল্পিতভাবে ছিনতাই ও চাঁদা দাবীর উদ্দেশ্যে দলগতভাবে শক্তির মহড়া, দাপট প্রদর্শনসহ গুরুতর ধর্তব্য প্রদর্শন করে ভয়ভীতি ও বিশৃঙ্খলা সৃষ্টি করে আসছিল। উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন