ছিনতাইকারী মামলার আসামী মাসুম অরফে মাছি গ্রেফতার
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২২, ০৯:০৫ পিএম
সিদ্ধিরগঞ্জ থানার চিটাগাং রোড এলাকা হতে ছিনতাইকারী মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মাসুম অরফে মাছি (২৮)’কে গ্রেফতার করেছে র্যাব-১১। আজ দুপুর ২ টা ৩০ মিনিটে এই অভিযান পরিচালনা করা হয়। আটককৃত আসামী সিদ্ধিরগঞ্জ হিরাঝিল এলাকার বাসিন্দা মৃত জাহাঙ্গীর আলম ভূইয়ার ছেলে।
র্যাব-১১’র মিডিয়া অফিসার এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকু জানান, প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, ধৃত আসামী ছিনতাইকারী চক্রের একজন সদস্য। মামলা হওয়ার পর থেকে সে গা-ঢাকা দিয়ে কৌশলে বিভিন্ন এলাকায় পালিয়ে বেড়াচ্ছিল। এরই প্রেক্ষিতে গোয়েন্দা নজরদারী ও গোপন অনুসন্ধানের মাধ্যমে র্যাব-১১ এর একটি বিশেষ আভিযানিক দল কর্তৃক অভিযুক্ত আসামীর অবস্থান সনাক্ত করে ২৪ জানুয়ারি দুপুরে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাং রোড এলাকা হতে গ্রেফতার করা হয়। উল্লেখ্য, আসামীর নামে পূর্বে আরও দুইটি মাদক মামলার চলমান রয়েছে। গার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।


