Logo
Logo
×

নগরের বাইরে

ঘাতক স্বামীর ফোনে ফ্লাটের তালা ভেঙ্গে স্ত্রীর লাশ উদ্ধার

Icon

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২২, ০৬:৩৯ এএম

ঘাতক স্বামীর ফোনে ফ্লাটের তালা ভেঙ্গে স্ত্রীর লাশ উদ্ধার
Swapno

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঘাতক স্বামীর ফোনে ফ্লাট বাসার তালা ভেঙ্গে স্ত্রীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৪ জানুয়ারি) রাতে মিজমিজি পূর্বপাড়া পাগলাবাড়ী মদিনা মসজিদ সংলগ্ন এলাকায় হক ভিলার নিচতলা থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। 


একই দিন সন্ধ্যায় নিহত মুক্তা বেগম (৩২) এর ঘাতক স্বামী সোহাগ মিয়া (২৭) মোবাইল ফোনে মুক্তার খালাকে হত্যার কথা স্বীকার বিষয়টি বাড়িওয়ালাকে জানিয়ে দিতে বলে। তারপরেই বিষয়টি জানাজানি হলে পুলিশকে খবর দেয়া হয়। পারিবারিক কলহের জেরে হত্যার পর ঘর তালাবদ্ধ করে স্বামী সোহাগ পালিয়ে গেছে বলে অভিযোগ নিহতের পরিবারের।


নিহত মুক্তা বেগম ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার খড়মপুর গ্রামের মো. খোকন মিয়ার মেয়ে। বর্তমান স্বামী সোহাগ মিয়াকে নিয়ে তারা দীর্ঘদিন ধরে সিদ্ধিরগঞ্জের মিজমিজি পূর্বপাড়া পাগলাবাড়ী মদিনা মসজিদ সংলগ্ন মো. শহিদুল্লাহর মালিকানাধীন হক ভিলার নিচতলায় ভাড়া থাকতো।

 

নিহত মুক্তা আদমজী ইপিজেড এলাকায় অনন্ত গার্মেন্টে এবং তার স্বামী সোহাগ সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় মজিব ফ্যাশনে চাকুরী করতো। এরআগেও আনোয়ার হোসেন নামক এক ব্যক্তির সাথে তার বিয়ে হয়েছিল। গত দুই বছর আগে তাদের ডিভোর্স হয়ে যায়। আট বছর বয়সী তাদের একটি ছেলে রয়েছে।


বাড়িওয়ালা মো. শহিদুল্লাহ জানান, সোমবার সন্ধার পর নিহতের খালা ফোন করে জানায় মুক্তার স্বামী তার স্ত্রীকে মেরে ফেলেছে। পরে আমরা মেয়ের চাচাকে ফোন করে বিষয়টি জানিয়েছি। তাদের মধ্যে কখনও পারিবারিক ঝগড়াঝাটি করতে দেখিনি বা শুনিনি। 


এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে আমরা ঘরের তালা ভেঙে লাশটির হাত, পাঁ ও মুখ বাঁধা অবস্থায় দেখতে পাই। চোখে আঘাতের চিহ্ন রয়েছে।  লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে। নিহতের স্বামী পলাতক রয়েছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন