সোনারগাঁয়ে দুই বার আহবায়ক করেও পূর্ণাঙ্গ কমিটি গঠনে ব্যর্থ
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২২, ০৬:৫১ এএম
# দুই বছরে দুই বার আহবায়ক কমিটি
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটি পুনর্গঠন করা হয়েছে। প্রায় ২ বছরের মধ্যে এ কমিটি দুইবার অনুমোদন দেয় জেলা আওয়ামী লীগ। কিন্তু ৩ মাসে পূর্ণাঙ্গ কমটির করার নিদের্শনা থাকলেও গত ১০ মাসেও এই কমিটি পূর্ণাঙ্গ হয় নাই। আর এতে করে তৃনমূল পর্যয়ের নেতা কর্মীরা সক্রিয় হতে পারছে না। সেই সাথে দলে নতুন নেতুত্ব তৈরী হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। সোনারগাঁয়ের রাজনৈতিক মহলে আলোচনা হচ্ছে ক্ষমতান সিন দল হয়ে গত কয়েক বছর যাবৎ এই উপজেলার আওয়ামীলীগের কমিটি এখনো পর্যন্ত পূর্ণাঙ্গ হয় নাই। তাহলে সরকার শক্তিশালি হবে কিভাবে। কেননা সরকার দলীয় দলকে শক্তিশালি করতে হলে ওয়ার্ড পর্যায় থেকে শুরু করে সকল থানা এবং উপজেলা পর্যায়ের কমিটি শক্তিশালি হতে হবে। কিন্তু সোনাগাঁ উপজেলা আওয়ামীলীগ কার্যক্রমে সক্রিয় থাকলেও দলীয় কমিটির দিক দিয়ে পিছিয়ে আছে।
খোঁজ নিয়ে জানা যায়, জেলার অন্যান্য থানা কমিটি সম্মেলনের মাধ্যমে হলেও সোনারগাঁও উপজলো আওয়ামীলীগ কমিটি হয় দুইবার। তাও আবার দুইবারই আহবায়ক কমিটি হয়। আর এতে করে নতুন নেতৃত্বে আসা ব্যাক্তিরা পিছিয়ে আছে। প্রথম ঘোষিত কমিটিতে যুগ্ম আহবায়ক পদে ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমকে রাখা হলেও সবশেষ গত বছরের ২২ মার্চ ঘোষিত কমিটিতে আহবাক করা হয় সোনারগাঁও উপজেলার চেয়ারম্যান এড. সামসুল ইসলাম ভূইয়াকে। একই সাথে ওই কমিটিতে প্রথম যুগ্ম আহবায়ক হিসেবে সাবেক এমপি আব্দুল্লাহ আল কায়সারের নাম ঘোষনা করা হয়। সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের দুই নাম্বার আহবায়ক হিসেবে রয়েছেন পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম। এ কমিটিতেও স্থান পায়নি মাহফুজুর রহমান কালাম। এর আগে ২০১৯ সালের ১৫ জুলাই জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই এবং সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ বাদল সামসুল ইসলাম ভূইয়াকে আহবায়ক এবং সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমানকে যুগ্ম আহবায়ক করে তোপের মুখে পরে সোনারগাঁ ছেড়ে আসেন। যা পরবর্তিতে ওই কমিটিতে বাতিল ঘোষণা করে নতুন আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।
গত বছরের ২২ মার্চ নতুন করে কমিটি ঘোষণা করে জেলা আওয়ামী লীগের প্যাডে সভাপতি আবদুল হাই ও সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ বাদল এই কমিটির অনুমোদন দিয়েছেন। এতে করে ১০ মাসেও পূর্ণাঙ্গ কমিটি গঠন হয় নাই এই উপজেলার। এতে করে বর্তমানে দায়িত্বে থাকা ব্যক্তিদের ব্যার্থতার দায় এড়াতে পারে না বলে মনে করেন সোনারগাঁ রাজনৈতিক মহল। পূর্ণাঙ্গ কমিটি কবে নাগাত হবে তাও জানেন না তৃণমূল পর্যায়ের নেতারা। তবে জেলার নেতৃবৃন্দের নির্দেশে তা আবার স্থিগিত করে রাখা হয় বলে জানান সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের আহবায়ক এড. সামসুল ইসলাম ভূইয়া। উল্লেখ্য, সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের নতুন কমিটিতে ১৮ সদস্য হলেন আবু জাফর চৌধুরী বীরু, বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন, এসএম জাহাঙ্গীর আলম, শামসুদ্দিন খান আবু, বাবুল ওমর, আরিফ মাসুদ বাবু, মাহমুদা আক্তার ফেন্সি, আশরাফুজ্জামান, রফিকুল ইসলাম নান্নু, মোহাম্মাদ আলী হায়দার, মোস্তাফিজুর রহমান মাসুম, মোহাম্মদ জহিরুল হক, মোহাম্মদ মাহবুব হোসেন সরকার, আবু তাহের ফজলে রাব্বি, ইকবাল হোসেন, লায়ন মোহাম্মদ মাহবুবুর রহমান বাবুল, মোহাম্মদ মাহবুর রহমান লিটন, গাজী মজিবুর। এবিষয়ে সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের আহবায়ক ও উপজেলা চেয়ারম্যান এড সামসুল ইসলাম জানান, করোনার ওমিক্রন আবার বেরে যাওয়া কমিটি গঠনের কাজ স্থিগিত রাখার নির্দেশ দেন জেলা পর্যায়ের নেতৃবৃন্দ। আমরা সম্মেলনের মাধ্যমে পূণাঙ্গ কমিটি করার প্রস্তুতি নিয়ে রাখছি।


