রূপগঞ্জে মাদক বিক্রিতে বাধা দেয়ায় যুবককে ছুরিকাঘাত
রুপগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২২, ০৭:০৪ এএম
রূপগঞ্জে মাদক বিক্রিতে বাঁধা দেওয়ায় শফিকুল ইসলাম নামে (২৮) এক প্রতিবাদি যুবককে ছুরিকাঘাত করে রক্তাক্ত জখম করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৪-জানুয়ারী) সকালে উপজেলা দীঘিবরাব এলাকায় এ ঘটনা ঘটে। আহত শফিকুল ইসলাম উপজেলার তারাব পৌরসভার বরাব এলাকার মৃত আলী আক্কাস ভুইয়ার ছেলে।
এ ঘটনায় আহত শফিকুল ইসলামের বড় ভাই আনিসুল ইসলাম বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। আহত শফিকুল ইসলামের ভাই আনিসুল ইসলাম জানান, দীঘিবরাব এলাকার শুক্কুর আলী ও মোঃ মকবুল হোসেন দীঘদিন ধরে দীঘিবরাব,পবনকুল, মুগরাকুল, বিশ্বরোড এলাকায় পাইকারী ও খুচরা মাদক বিক্রি করে আসছে।
গত কয়েকদিন আগে শুক্কুর আলী এবং মকবুলকে এসব এলাকায় মাদক বিক্রি করতে বাধা দেন শফিকুল ইসলাম। এক পর্যায়ে শফিকুল ইসলাম মাদক ব্যবসায়ী শুক্কুর আলীর গালে একটি চর মারে। এরই জের ধরে সকালে দীঘিবরাব এলাকায় শফিকুল ইসলামকে একা পেয়ে শুক্কুর আলী এবং মকবুল হোসেনসহ ৭/৮ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র রামদা, ছোরা, লোহার রড ষ্টীলের পাইপ দিয়ে এলোপাথারীভাবে মারধর করতে থাকে। এক পর্যায়ে শুক্কুর আলীর হাতে থাকা ছোরা দিয়ে খুনের উদ্দেশ্যে তার পেটে ঘাই মেরে রক্তাক্ত জখম করে।
এ সময় তার ডাক চিৎকার শুনে এলাকার লোকজন ছুটে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাকে পরিবারের লোকজন দ্রুত ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। বিষয়টি নিয়ে শুক্কুর আলীর সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সায়েদ বলেন, এ বিষয় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।


