বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ, ধর্ষক গ্রেফতার
বন্দর প্রতিনিধি
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২২, ০৭:১৫ এএম
বন্দরে বিয়ে করার প্রলোভন দেখিয়ে দুবাই প্রবাসী(২৫) এক তরুণীকে ধর্ষণের অভিযোগে লম্পট শাহীন (২৭) নামে এক ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে কলাবাগ ঝাউতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ধৃত লম্পট শাহীন কলাবাগ ঝাউতলা এলাকার জজমিয়ার ছেলে। এ ঘটনায় সোমবার সকালেই ধর্ষিতা দুবাই প্রবাসী তরুনী বাদী হয়ে লম্পট শাহীনের বিরোদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করে। যার মামলা নং১৪(০১)২০২২ইং। এজাহার সুত্রে জানা যায়,বন্দর কলাবাগ ঝাউতলা এলাকার জজমিয়ার ছেলে শাহিনের সাথে সোনাকান্দা এলাকার দুবাই প্রবাসী তরুণী (২৩) এর সাথে ২০১৯ সাল থেকে প্রেমের সম্পর্ক চলছিল।
বিবাদী শাহীন ওই তরুনীকে বিবাহের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময় বিভিন্ন স্থানে নিয়ে দৈহিক সম্পর্কে মিলিত হত। আর্থিক অনটনের কারণে ওই তরুণী দুবাই চলিয়া যায়। পরে বিবাদী ওই তরুণীর সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। পরে গত ২০২১ সালের ২৪ডিসেম্বর ওই তরুণী দেশে আসলে তার প্রেমিক শাহিন অন্য একটি মেয়েকে বিবাহ করেছে শুনতে পায়।
পরে বিবাদী শাহিন মিয়াকে ওই তরুনী ৮ জানুয়ারি দুপুরে বন্দর বাজারস্থ ইসলামী ব্যাংকের সামনে দেখতে পেয়ে কেন তার সাথে প্রতারণা করলে প্রশ্ন করলে তাকে বেধরক কিলঘুসি মেরে আহত করে। পরে অজ্ঞান করে ওই তরুণীকে বিবাদী শাহীন মিয়া উত্তর কলাবাগ খালপাড় ভাঙ্গাব্রিজের নিচে একটি কারখানায় নিয়া জোরপূর্বক ধর্ষণ করে ও ওই তরুণীর সাথে থাকা মোবাইল নিয়ে পালিয়ে যায়।


