সিদ্ধিরগঞ্জে ওয়ারেন্টভুক্ত আসামী সাইফুল গ্রেফতার
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২২, ০৮:২৪ পিএম
সিদ্ধিরগঞ্জ থানার নিমাই কাশারী এলাকা হতে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মো, সাইফুল ইসলাম (৪৯)’কে আটক করেছে র্যাব-১১। গতকাল মঙ্গলবার সন্ত্রাস বিরোধী আইন মামলার এই আসামীকে অভিযানকালে আটক করা হয়।
আটককৃত আসামী সাইফুল সিদ্ধিরগঞ্জ থানার নিমাই কাশারী এলাকার মৃত তারা মিয়ার ছেলে। র্যাব-১১’র মিডিয়া অফিসার এএসপি জানান, প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, ধৃত আসামী তার চক্রের সদস্যদের সহায়তায় ও প্ররোচনায় বাংলাদেশের সার্বভৌমত্ব বিপন্ন ও জন নিরাপত্তা বিঘ্ন করার উদ্দেশ্যে জনসাধারণ বা জন সংগঠনের মধ্যে আতঙ্ক সৃষ্টির মাধ্যমে সরকারী কর্মচারীকে ক্ষতিসাধনের উদ্দেশ্যে আঘাত করে জখম ও যানবাহনে অগ্নিসংযোগ করে।
মামলা হওয়ার পর থেকে সে গা-ঢাকা দিয়ে কৌশলে বিভিন্ন এলাকায় পালিয়ে বেড়াচ্ছিল। এরই প্রেক্ষিতে গোয়েন্দা নজরদারী ও গোপন অনুসন্ধানের মাধ্যমে র্যাব-১১ এর একটি বিশেষ আভিযানিক দল কর্তৃক অভিযুক্ত আসামীর অবস্থান সনাক্ত করে ২৫ জানুয়ারি দুপুরে সিদ্ধিরগঞ্জ থানাধীন নিমাই কাশারী এলাকা হতে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।


