বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পিতা আবু বকর সিদ্দিক আর নেই
বন্দর প্রতিনিধি
প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২২, ০৪:১৭ পিএম
বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক নয়াদিগন্ত পত্রিকার বন্দর উপজেলা প্রতিনিধি মহিউদ্দিন সিদ্দিকীর বাবা একরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসর প্রাপ্ত শিক্ষক আবু বকর সিদ্দিক আর নেই।( ইন্নালিল্লাহে...রাজেউন)।
গত ২৪ জানুয়ারী সোমবার দিবাগত রাত সাড়ে ৩ টায় বন্দর কেন্দ্রীয় কবরস্থান রোডস্থ তার নিজ বাসভবনে শেষ নিঃশস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। মৃত্যুকালে তিনি ২ ছেলে ৪ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয় স্বজন রেখে গেছেন।
২৫ জানুয়ারী মঙ্গলবার বাদ জোহর বন্দর খানবাড়ির মোড় এলাকায় জানাজা শেষে বন্দর কেন্দ্রীয় কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়। জানাজা অংশ গ্রহন করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নব-নির্বাচিত কাউন্সিলর, সাবেক কাউন্সিলর , বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ বন্দর প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দ।
মরহুম আবু বকর সিদ্দিক স্যারের মৃত্যুতে বন্দর প্রেসক্লাবের নেতৃবৃন্দ গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।


