যুগান্তরের সিদ্ধিরগঞ্জ প্রতিনিধির ফুফা শ্বশুরের ইন্তেকাল
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২২, ০৪:৪৯ পিএম
দৈনিক যুগান্তরের সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ও সিদ্ধিরগঞ্জ থানা প্রেস ক্লাবের সভাপতি হোসেন চিশতী সিপলু’র ফুফা শ্বশুর মোঃ নূর ইসলাম মেম্বার (৮৬) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে-----রাজিউন)।
মঙ্গলবার দিবাগত রাত ১১ টা ২০ মিনিটে সিদ্ধিরগঞ্জের মিজমিজি দক্ষিণপাড়াস্থ নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ পুত্র, ৫ কন্যা, নাতি-নাতনী, আত্মীয়-স্বজনসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
বুধবার সকাল ১০ টায় সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে মিজিমিজি দক্ষিণপাড়া কবরস্থানে তার লাশ দাফন করা হয়। তার নামাজে জানাজায় রাজনীতিবিদ, সাংবাদিক, ব্যবসায়ী, সমাজসেবকসহ সমাজের সকলস্তরের মানুষ অংশগ্রহণ করেন।


