Logo
Logo
×

নগরের বাইরে

গোলাকান্দাইল আনন্দ মেলা ভেঙে দিয়েছে পুলিশ

Icon

রূপগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২২, ০৬:৪০ পিএম

গোলাকান্দাইল আনন্দ মেলা ভেঙে দিয়েছে পুলিশ
Swapno

 

 রূপগঞ্জের গোলাকান্দাইল পৌষ সংক্রান্তি আনন্দ মেলা ভেঙে দিয়েছে।  মঙ্গলবার দুপুরে ভুলতা ফাঁড়ির পুলিশের একটি দল মেলায় গিয়ে মেলাটি বন্ধ করে দিয়েছে।

 

এ ঘটনায় ভুলতা ফাঁড়ির ইনচার্জ বলেন, রূপগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা শাহ নুসরাত জাহান ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদের নির্দেশে বন্ধ করে দেয়া হয়েছে। মেলা ভেঙে দেয়ায় এলাকাবাসীর মধ্যে চলছে মিশ্র প্রতিক্রিয়া।  এলাকাবাসী জানান, এই মেলা রূপগঞ্জবাসীর হাজারো বছরের ঐতিহ্যবাহী একটি মাত্র বিনোদন উপভোগের মেলা ছিলো। কয়েক বছর এই মেলা মিলতে পারেনা, মেলা না হওয়ায় এলাকার বাসিন্দারা আনন্দ বিমুখ হয়ে পড়েছে।

 

 মাহবুবুর রহমান জানান, দেশে কোভিট-১৯ আবারো মাথা চাড়া দিয়ে উঠায় দেশের স্কুল কলেজ মাদরাসা, বন্ধ করে দেয়া হয়। পরিবহনে যাত্রী চলাচলে বিধি নিষেধের আওতায় আনা হয়।  এই মেলাটি গত ১৪ তারিখে শুরু হলেও কোভিট-১৯ বৃদ্ধি পাওয়ার কারনে মেলাটি ভেঙে দেয়া হয়েছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন