Logo
Logo
×

নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২২, ০২:৫২ পিএম

সিদ্ধিরগঞ্জে ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
Swapno

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে চাঁদাবাজি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মো. ইমন হোসেন (২৭)’কে গ্রেফতার করেছে র‌্যাব।

 

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) রাত ২টায় মাদানীনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব-১১। গ্রেফতারকৃত ইমন হোসেন (২৭) উক্ত এলাকার জব্বার হোসেন ওরফে হাবিবুর রহমানের ছেলে। র‌্যাব জানায়, প্রাথমিক অনুসন্ধানে জানাগেছে ইমন চাঁদাবাজ চক্রের একজন সদস্য।

 

মামলা হওয়ার পর থেকে সে গা-ঢাকা দিয়ে কৌশলে বিভিন্ন এলাকায় পালিয়ে বেড়াচ্ছিল। এরই প্রেক্ষিতে গোয়েন্দা নজরদারী ও গোপন অনুসন্ধানের মাধ্যমে র‌্যাব-১১ এর একটি বিশেষ আভিযানিক দল তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন