Logo
Logo
×

নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে বেপরোয়া সজু বাহিনী

Icon

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২২, ০২:৫৬ পিএম

সিদ্ধিরগঞ্জে বেপরোয়া সজু বাহিনী
Swapno

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ৭নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দীতা করে পরাজয়ের পর থেকে পূর্বের ন্যায় আবারো বেপরোয়া হয়ে উঠেছে তানজীম কবির সজুর নেতৃত্বাধীন ‘সজু’ বাহিনী। নির্বাচন শেষ হওয়ার পরপরই আদমজী সোনামিয়া বাজারে ব্যবসায়ী পিতা-পুত্রের উপর হামলা চালিয়ে প্রথম নির্বাচনী সহিংসতা সৃষ্টিকারী এই সজু বাহিনী পুনরায় চাঁদার জন্য এক শিক্ষকের ভাইকে পিটিয়ে গুরুতর রক্তাক্ত জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা। এছাড়া চাঁদা ও হামলার ভয়ে এলাকা ছেড়ে পালিয়েছে আরেক ভুক্তভোগী।


এলাকাবাসী ও অভিযোগ সূত্রে জানা যায়, নাসিক ৭নং ওয়ার্ডস্থ কদমতলী এলাকার কামাল নামে এক ব্যক্তির কাছ থেকে দুই দফায় ৪০ হাজার টাকা চাঁদা নেয় সজুর চাচাতো ভাই সানি। পরে আরো ১০ হাজার টাকার জন্য চাপ দিলে ভয়ে পালিয়ে যায় ভুক্তভোগী কামাল। কামালের পক্ষে পূর্বে সুপারিশ করায় গত ২১ জানুয়ারি পিডিবি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ভাই সাইদুল শাহিদুল মতিন শিপনকে প্রথমে হুমকি দেয় সানি। পরে এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় সাধারণ ডায়েরী করে ভুক্তভোগী। থানায় জিডি করায় ২৫ জানুয়ারি সন্ধ্যায় শিপনের ব্যবসা প্রতিষ্ঠানে (দোকান) গিয়ে হামলা করে সানিসহ অজ্ঞাত ৪/৫ জন। এসময় ব্যবসায়ী শিপনকে পিটিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে হামলাকারীরা। আশ-পাশের লোকজন বাধা দিলে তাদেরকেও মারধর করা হয়। এ ঘটনায় ঐ রাতেই সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী। তবে অজ্ঞাত কারণে এ ঘটনায় কোন ব্যবস্থা গ্রহণ করেনি পুলিশ।


উল্লেখ্য, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ৫নং ওয়ার্ডে হাজী আনিসুর রহমানের ঠেলাগাড়ি প্রতীকে ভোট না দেওয়ায় গত ২০ জানুয়ারি আনিসুরের দুই ভাতিজা ও সজু বাহিনীর লোকজন একই ওয়ার্ডের ভোটার আব্দুল আজিজ শিকদার (৫৫) ও তার ছেলে জান্নাতুল নাঈম ফেরদৌস (২৬) এর উপর হামলা চালায়। হামলাকারীরা তাদের ঔষধের দোকানের মালামাল ভাঙচুর করে এবং ভুক্তভোগীদের ধারালো অস্ত্র দ্বারা আঘাত ও মারধর করে। এতে ভুক্তভোগীরা গুরুতর আহত হলে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযুক্তরা হলো- সাইলো এলাকার হাবিবুর রহমান হাবিবের দুই ছেলে মিজানুর রহমান দিপু (৩৭) ও মিনহাজুর রহমান (২২), কদমতলী গ্যাসলাইন এলাকার হুমায়ুন কবিরের ছেলে তানজিম কবির সজিব ওরফে সজু (৩৫), পূর্ব কলাবাগের জাহাঙ্গীর আলমের ছেলে মো. মাজেদুর ইসলাম (২৫) ও পশ্চিম কলাবাগের মুক্ত পচু বেপারীর ছেলে আঃ জব্বার (৪৫) সহ অজ্ঞাত আরো ২০/২৫ জন। নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে সজু বাহিনীর দ্বারা এলাকার সাধারণ মানুষ নির্যাতিত।

 

বিভিন্ন সময় ছোট-খাটো বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে তারা সাধারণ মানুষের কাছ মোটা অঙ্কের চাঁদা আদায় করে। কেউ দিতে অস্বীকৃতি জানালে তাদের উপর হামলা করে সজুর লোকজন। ভয়ভীতি প্রদর্শন ও মারধরের ভয়ে সাধারণ মানুষ ভয়ে তার বিরুদ্ধে কথা বলতে সাহস পায়না। এছাড়া বছর খানেক আগে সজু বাহিনীর সজু, সানি সহ কয়েকজন মাদক সহ প্রশাসনের হাতে গ্রেফতার হয়েছিল জানায় স্থানীয়রা। সজুর বাহিনীর অত্যাচার থেকে বাঁচতে সাধারণ মানুষ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন