Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জে ওয়ারেন্টভুক্ত চার আসামী গ্রেফতার

Icon

রুপগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২২, ০২:৫৭ পিএম

রূপগঞ্জে ওয়ারেন্টভুক্ত  চার আসামী গ্রেফতার
Swapno

রূপগঞ্জ উপজেলা থেকে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক ৪ আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব।

 

বুধবার (২৬ জানুয়ারি) সাড়ে ৬ টায় গঙ্গানগর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হল, মুড়াপাড়া গঙ্গানগর এলাকার মৃত চান মিয়ার ছেলে মো. নজরুল ইসলাম (৫০), তার স্ত্রী মোছা. সামছুন্নাহার (৪০), ছেলে মো. মিথুল ওরফে মৃদুল (১৮), মেয়ে মোছাঃ নুপুর আক্তার (২০)।

 

র‌্যাব জানায়, প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃতরা হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামী। মামলা হওয়ার পর থেকে সে গা-ঢাকা দিয়ে কৌশলে বিভিন্ন এলাকায় পালিয়ে বেড়াচ্ছিল।

 

এরই প্রেক্ষিতে গোয়েন্দা নজরদারী ও গোপন অনুসন্ধানের ২৬ জানুয়ারি বিকালে গঙ্গানগর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের সংশ্লিষ্ট মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন