Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে গৃহবধূ আত্মহত্যা

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২২, ০৩:৩৭ পিএম

বন্দরে গৃহবধূ আত্মহত্যা
Swapno

বন্দরে পারিবারিক কলহের জের ধরে আরিফা আক্তার (১৯) নামে এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। গত ২৬ জানুয়ারী বুধবার বিকেল ৪টায় বন্দর থানার নবীগঞ্জ বাগবাড়ী এলাকার জনৈক হাবিবুর রহমানের ভাড়াটিয়া ঘরে এ আত্মহত্যার ঘটনাটি ঘটে।

 

আত্মহননকারি গৃহবধূ আরিফা আক্তার আড়াইহাজার থানার চৈতনকান্দা এলাকার হারুন মিয়ার মেয়ে বলে জানা গেছে। এলাকাবাসীর মাধ্যমে পুলিশ সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের র্মগে প্ররণ করেছে। এ ঘটনায় আত্মহননকারি গৃহবধূর পিতা হারুন মিয়া বাদী হয়ে বন্দর থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছে। যার অপমৃত্যু মামলা নং- ৬ ।

 

এ ব্যাপারে বন্দর ফাঁড়ী উপ-পরিদর্শক রওশন ফেরদৌস গনমাধ্যমকে জানান, গৃহবধূ আরিফা আক্তারের স্বামী সাথে অভিমান করে  গত দেড় মাস পূর্বে তার পিতা হারুন মিয়ার ভাড়াটিয়া বাড়িতে এসে বসবাস করতে থাকে। এর ধারাবাহিকতায় গত ২৬ জানুয়ারী বুধবার সকালে তার পিত্রালয়ে বিভিন্ন বিষয় নিয়ে তার নিজ ছোট ভাই শুক্কুর সাথে কথা কাটাকাটি হয়। এর জের ধরে ওই দিন বিকেলে পরিবারের সকলের অগচরে গৃহবধূ আরফি আক্তার ভাড়াটিয়া ঘরে বিষপান করে বমি করতে থাকে।

 

এদিকে পরিবার ও আশে পাশের লোকজন বিষপানের বিষয়টি আঁচ করতে পেরে মুমুর্ষ অবস্থায় আরিফা আক্তারকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করে। পরে মেডিকেল টেষ্টের জন্য তাকে মেডিলাইয়ে নিয়ে গেলে ষেখানকার কর্তব্যরত চিকিৎসক আরিফাকে মৃত ঘোষণা করে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন