Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে কিশোরী নিখোঁজ

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২২, ০৩:৩৮ পিএম

বন্দরে কিশোরী নিখোঁজ
Swapno

বন্দরে খালার বাড়িতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে কারিমা আক্তার (১৭) নাকে এক কিশোরী নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। গত ২৬ জানুয়ারী বুধবার রাতে বন্দর উপজেলার ছনখোলা বালুরচর এলাকা থেকে ওই কিশোরী নিখোঁজ হয়।

 

এ ঘটনায় নিখোঁজ কিশোরী পিতা কাইয়ুম আহাম্মেদ বাদী হয়ে ২৭ জানুয়ারী সকালে বন্দর থানায় একটি নিখোঁজ জিডি এন্ট্রি করেন। যার জিডি নং- ১০৫২ তাং- ২৮-১-২০২২ইং। এ ব্যাপারে নিখোঁজ কিশোরী পিতা কাইয়ুম আহাম্মেদ গনমাধ্যমকে জানিয়েছে, আমার মেয়ে কারিমা আক্তার তার খালার বাড়িতে যাওয়া কথা বলে বাড়ি থেকে বের হয় আর বাড়িতে আসেনি। পরে আমি তার খালার বাড়িতে যোগাযোগ করলে তারা আমাকে জানায় আমার মেয়ে তাদের বাসায় আসেনি।

 

অনেক স্থানে খোঁজাখুজি করে আমার মেয়ের কোন হদিস না পেয়ে এ ব্যাপারে আমি বন্দর থানায় একটি নিখোঁজ জিডি এন্ট্রি করেছি। জিডি পেয়ে বন্দর থানা পুলিশ নিখোঁজ কিশোরীকে উদ্ধারের জন্য বিভিন্ন স্থানে অভিযান অব্যহত রেখেছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন