Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লায় ছাদ থেকে পড়ে শ্রমিক নিহত

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২২, ০৬:০৩ পিএম

ফতুল্লায় ছাদ থেকে পড়ে শ্রমিক নিহত
Swapno

নারায়ণগঞ্জের ফতুল্লায় সরকারি স্কুলে নির্মাণাধীন একটি ভবনের ছাদ থেকে পড়ে এরশাদ (২২) নামক এক শ্রমিকের মৃত্যু হয়েছে।  


আজ শুক্রবার সকালে ফতুল্লার আলীগঞ্জে সরকারি কর্মকর্তাদের জন্য নির্মিত আবাসন প্রকল্পে এ ঘটনা ঘটে।এরশাদ নীলফামারীর ডোমার এলাকার হিবার আলীর ছেলে। 


ভবন নির্মাণের সাব-কন্ট্রাক্টর ফিরোজ জানান, এরশাদ নির্মাণাধীন ভবনে থেকে কাজ করতেন। সকাল ৮টায় ছাদে কাজ করার সময় নিচে পড়ে যান। দ্রুত তাকে ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন