কদম রসূল দরগাহ্ জিয়ারত করেন নব-নির্বাচিত মেয়র আইভী
মেহেদী হাসান
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২২, ০৯:৩২ পিএম
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নবÑনির্বাচিত মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বন্দর নবীগঞ্জ কদম রসূল দরগাহ জিয়ারত করেছেন।
শুক্রবার (২৮ জানুয়ারি) বিকালে ৫ টায় নাসিক ২৩নং ওয়ার্ড বন্দর নবীগঞ্জ এলাকায় কদম রসূল দরগাহ জিয়ারত করেন নব-নির্বাচিত মেয়র ডা.সেলিনা হায়াৎ আইভী। এ সময় কদম রসূল দরগায় যাওয়ার পথে নাসিক ২৩ ও ২৪নং ওয়ার্ডের নেতাকর্মী ও এলাকাবাসী তাকে ফুলের পাপড়ি ছিটিয়ে স্বাগতম জানান।
পরে মেয়র আইভী কদমরসুল দরগাহ্ ঢুকে সংরক্ষিত হযরত মুহাম্মদ (সা.) এর কদম মুবারকে মাথা ঠেকিয়ে চুমু খেয়ে সম্মান প্রদর্শন করেন। পরে সেখানে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। এসময় দরগাহ্ জিয়ারতে আইভীর সাথে উপস্থিত ছিলেন, নাসিক নির্বাচনের নব-নির্বাচিত ১৪নং ওয়ার্ডের কাউন্সিলর মো.মনিরুজ্জামান মনির, ১৯নং ওয়ার্ডের কাউন্সিলর মোখলেছুর রহমান চৌধুরী, ২১নং ওয়ার্ডের কাউন্সিলর মো.শাহিন মিয়া, ২৩নং ওয়ার্ডের কাউন্সিলর আবুল কাউছার আশা, ২৫নং ওয়ার্ডের কাউন্সিলর এনায়েত হোসেন, ২২,২৩ ও ২৪নং ওয়ার্ডের নারী কাউন্সিলর শাওন অংকন, ২৫, ২৬ ও ২৭নং ওয়ার্ডের নারী কাউন্সিলর সানিয়া আক্তার। আরও উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রানু খন্দকার, জেলা যুব লীগের সহ-সভাপতি আহাম্মদ আলী রেজা রিপন, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আহম্মদ আলী রেজা উজ্জ্বল ,যুবলীগ নেতা শরীফ হিরা , হিমেল খান সহ প্রমূখ।


