৭নং ওয়ার্ডে কাউন্সিলর মিজানুর রহমান রিপনের মাস্ক বিতরন
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২২, ০৭:০৪ এএম
করোনা সংক্রমণ থেকে মানুষ যেন নিরাপদ থাকতে পারে সেজন্য নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) সিদ্ধিরগঞ্জের ৭নং ওয়ার্ডে এক হাজার জনের মাঝে মাস্ক বিতরণ করেছেন নবনির্বাচিত কাউন্সিলর মিজানুর রহমান খান (রিপন)।
এসময় করোনা থেকে বাঁচতে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে জনগণকে স্বেচ্ছাসেবীরা উদ্বুদ্ধ করেন। জনস্বার্থে এই কার্যক্রম চলবে বলে জানিয়েছেন কাউন্সিলর। শুক্রবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ৭নং ওয়ার্ডের কদমতলী পুল এলাকায় রাস্তা দিয়ে চলাচলকারী জনসাধারণের মাঝে এ মাস্ক বিতরণ করেছেন কাউন্সিলর মিজানুর রহমান খান (রিপন)। পরে ওয়ার্ডটির বিভিন্ন এলাকায় পায়ে হেটে হেটে মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, আদমজী টিচার্স এসোসিয়েশনের উপদেষ্টা আব্দুল আউয়াল, সহ-সভাপতি নাজমুল হোসেন, সাধারণ সম্পাদক আজিম হোসেন, সদস্য মামুন খাঁন, বিশিষ্ট সমাজ সেবক শাহজাহান, রেজানুর রহমান রেজা, আব্দুল মালেক, ইয়াকুব আলী, মোহন, নাঈম, মোশারফ, রানা, রবিন, চয়ন, রাব্বী, গাজী রনি, জামাল হোসেন ও দুলাল সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।


