Logo
Logo
×

নগরের বাইরে

অগ্রীম ও ভাড়াবিহীন বাজার চালু করলেন কামাল হোসেন চেয়ারম্যান

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২২, ০৭:০৯ এএম

অগ্রীম ও ভাড়াবিহীন বাজার চালু করলেন কামাল হোসেন চেয়ারম্যান

আয়নাল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বন্দর উপজেলা আওয়ামী লীগ নেতা আলহাজ্ব আজিজুল হক (আজিজ) এর উদ্যোগে গতকাল সকাল ৯টায় `জাঙ্গাল চৌরাস্তা বাজার` এর উদ্বোধন উপলক্ষ্যে এক সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে।

Swapno

বন্দর উপজেলার ধামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল হোসেনের সার্বিক পৃষ্ঠপোষকতায়, স্থানীয় এলাকাবাসীর সম্মিলিত প্রচেষ্টায় এবং আয়নাল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বন্দর উপজেলা আওয়ামী লীগ নেতা আলহাজ্ব আজিজুল হক (আজিজ) এর উদ্যোগে (২৮ জানুয়ারি) শুক্রবার সকাল ৯টায় 'জাঙ্গাল চৌরাস্তা বাজার' এর উদ্বোধন উপলক্ষ্যে এক সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে।  

 

এ বাজার উদ্বোধনের মাধ্যমে এলাকাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন, আশা ও আকাঙ্খার বাস্তবায়ন হওয়ায় স্থানীয়রা ও ক্রেতাসাধারণ চেয়ারম্যান কামাল হোসেন এবং আজিজুল হক (আজিজ) কে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন। দোয়ার পূর্বে আজিজুল হক প্রতিটি দোকান ঘুরে দেখেন এবং দোকানদারদের সাথে কুশল বিনিময় করেন। উক্ত বাজারের উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে এক বক্তব্য আজিজুল হক (আজিজ) বলেন, 'অত্র বাজার প্রতিষ্ঠায় আমাদের এলাকার অনেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন।

 

স্থানীয় জনসাধারণের সুবিধার কথা ভেবে নিজ জায়গা দিয়েছেন। ক্রেতা বিশেষ করে অত্র এলাকার জনসাধারণের সুবিধার্থে ও সকলে যাতে কমমূল্যে ভালো পণ্যদ্রব্য ক্রয় করতে পারে সে বিষয়টি মাথায় রেখে কোন ব্যবসায়ী বা দোকানদারের কাছ থেকে দোকান বাবদ কোন অগ্রীম টাকা নেয়া হয়নি এবং আগামী ২ বছর কোন ভাড়া নেয়া হবেনা। আমি অত্র বাজারের সকল ব্যবসায়ীকে অনুরোধ করবো যে, যেহেতু আপনাদের কাছ থেকে কোন ভাড়া বা খাজনা নেয়া হচ্ছেনা সুতরাং আপনারা অন্য বাজারের তুলনায় অবশ্যই কম মুল্যে, ভালো, গুণগত মানসম্পন্ন, ফরমালিনমুক্ত পণ্যদ্রব্য বিক্রয় করুন। মাপে কম দিবেন না ও কোন ভেজাল মালামাল দোকানে উঠাবেন না। সকলের সাথে ভালো ব্যবহার করে সততার সাথে ব্যবসা করুন। নারীরা বর্তমান সময়ে বাজারে আসে সুতরাং তাদের সাথেও ভালো ও ভদ্র আচরণ করবেন। আর ক্রেতাদের উদ্দেশ্যে বলবো, আপনারা সকলে এখানে এসে পণ্যদ্রব্য ক্রয় করলেই বাজারটি টিকে থাকবে এবং বাজারটি জমজমাট হবে'। তিনি আরো বলেন, 'অতি সম্প্রতি অনুষ্ঠিত ধামগড় ইউপি নির্বাচনে আমার ছোট ভাই কামাল হোসেনকে আপনারা চেয়ারম্যান নির্বাচিত করেছেন সেজন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই। কোন চাঁদাবাজকে কেউ প্রশ্রয় দিবেন না এবং কোন ব্যবসায়ীকে হুমকি ধমকি বা চাপ প্রয়োগ করবেন না।

 

সকল অন্যায় ও অনৈতিক কাজ থেকে সকলে বিরত থাকুন। সরকার নির্ধারিত ট্যাক্সের বেশী কেউ নিবেন না এবং কেউ দিবেনও না। আমাদের নাম ভাঙ্গিয়ে যদি কেউ কোন চাঁদাবাজী বা অনৈতিক সুবিধা নিতে চায় তাহলে তাকে প্রতিহত করুন এবং আমাদেরকে জানান। বিষয়টি আমরা খতিয়ে দেখবো। আপনারা বুঝেশুনে প্রতিটি কাজ করুন। কোন ঝামেলা বা বিশৃঙ্খলায় জড়াবেন না। যে কোন প্রয়োজনে আমরা আপনাদের পাশে আছি এবং সর্বাত্মক সহায়তা করবো ইনশাআল্লাহ'।

 

এসময় অত্র ইউপি'র ২নং ওয়ার্ডের মেম্বার ফয়েজুর রহমান মোল্লার সঞ্চালনায় বন্দর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক শাহ জামান, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ডাঃ আব্দুল কাদির, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান খন্দকার, সমাজসেবক আব্দুল বাতেন মাস্টার, নাজমুল বাকি সেলিম, আমান উল্লাহ, আরিফুজ্জামান লিটন, আল আমিন খন্দকার, আলমগীর হোসেন, আমির হামজা সহ স্থানীয় এলাকার বিশিষ্টজন, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন