Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লায় কভার্ড ভ্যান চাপায় যুবকের মৃত্যু

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২২, ০৭:২৬ এএম

ফতুল্লায় কভার্ড ভ্যান চাপায় যুবকের মৃত্যু
Swapno

ফতুল্লায় রাস্তা পারাপারের সময় কভার্ড ভ্যান চাপায় মান্নাফ (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭জানুয়ারী) রাতে ঢাকা-নারায়নগঞ্জ মহাসড়কের ফতুল্লা ভুইগড় বাসস্যান্ড এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত মান্নাফ চাঁদপুর জেলার কচুয়া থানার ফুলসই গ্রামের মো. মোস্তফা ফরাজির পুত্র।

 

সে ফতুল্লা পশ্চিম মাসদাইর এলাকার সাহাবুদ্দিন মিয়ার বাড়ির ভাড়াটিয়া। নিহতের পরিবারের সদস্য ও প্রত্যক্ষদর্শীদের বরাতে ফতুল্লা মডেল থানার উপ পরিদর্শক হুমায়ুন কবির জানান, নিহত মান্নাফ ঢাকার মিরপুর শেওড়াপাড়ার একটি পোষাক কারখানায় চাকরি করেন।

 

বৃহস্পতিবার রাত ১১টায় কর্মস্থল ঢাকা থেকে মোটর সাইকেলে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে ঢাকা-নারায়নগঞ্জ মহাসড়কের ভুইগড় বাসস্ট্যান্ডের পূর্ব পাশ থেকে ভাগ্নির জন্য আপেল কিনে পশ্চিম পার্শ্বে আসার সময় ঢাকা থেকে আসা একটি কভার্ড ভ্যান পেছন থেকে মোটর সাইকেলে ধাক্কা দেয়।

 

এ সময় আরোহী মান্নাফ ছিটকে পরে মাথায়, বুকে জখম হয়ে ঘটনাস্থলে মারা যায়। নিহতের স্বজনেরা জানায়, মান্নাফের ভাগ্নি মান্নাফকে ফোনে করে আপেল খেতে চেছিল। মান্নাফ ঘটনার সময় ভাগ্নির জন্য আপেল কিনে মোটর সাইকেলে রাস্তা পারাপার করছিল। ওই সময়ই দুর্ঘটনায় শিকার হয় সে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন