Logo
Logo
×

নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে শ্রমিক আহত, আটক ২

Icon

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২২, ১১:৩৭ এএম

সিদ্ধিরগঞ্জে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে শ্রমিক আহত, আটক ২
Swapno

সিদ্ধিরগঞ্জে শাহাদাত হোসেন (২৫) নামে সুপার স্টার বাল্ব কারখানার এক শ্রমিককে ছুরিকাঘাতে গুরুতর জখম করেছে কিশোরগ্যাংয়ের সদস্যরা। শনিবার (২৯ জানুয়ারী) দুপুর ১টায় সিদ্ধিরগঞ্জের গোদনাইল ভুঁইয়াপাড়া এলাকায় সুপার স্টার বাল্ব কারখানা সংলগ্ন রাস্তায় এ ঘটনাটি ঘটে। এসময় দূর্বৃত্তদের ছুরিকাঘাতে শাহাদাত মুখে, পেটে এবং রানে গুরুতর রক্তাক্ত জখম হয়। এ ঘটনায় পুলিশ মেহেদী হাসান মুন্না (১৮) ও রিয়াদ (১৮) নামে দুই কিশোরগ্যাং সদস্যকে আটক করলেও মূলহোতা আলামিন (২০) পলাতক রয়েছে।

 

আহত শাহাদাত হোসেন গোদনাইল ভুঁইয়াপাড়া রেল লাইন এলাকার জসিম উদ্দিনের ছেলে। সে সুপার স্টার বাল্ব কারখানার একজন শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। আটকরা হলেন, গোদনাইল মেকার মসজিদ এলাকার মনির খানের ছেলে মেহেদী হাসান মুন্না ও সৈয়দপাড়া এলাকার আ: সাত্তারের ছেলে।

 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে লাঞ্চের বিরতির সময় ফ্যাক্টরী থেকে বেরিয়ে বাসার দিকে যাচ্ছিলেন শাহাদাত হোসেন। এসময় আগে থেকে উৎপেতে থাকা কিশোর গ্যাংয়ের অন্যতম সদস্য আলামিনের নেতৃত্বে কয়েকজন সদস্য শাহাদাতের উপর অতর্কিত হামলা করে উপর্যপূরী ছুরিকাঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। এসময় স্থানীয় জনতা পিছন থেকে ধাওয়া করলেও আলামিন পালিয়ে যেতে সক্ষম হয়। মূমুর্ষ অবস্থায় শাহাদাতকে উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টরিয়া) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

 

তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপালে ভর্তি করা হয়। বর্তমানে সে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পরে খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় মেহেদী হাসান মুন্না ও রিয়াদ নামে দুইজনকে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আটক করেছে।  

 

সুপার স্টার বাল্ব কারখানা সূত্রে জানা যায়, কিছুদিন পূর্বে সুপার স্টার বাল্ব কারখানায় চুরির ঘটনা ঘটে। রাতের আধারে চোরেরা কারখানার অফিস কক্ষ থেকে ল্যাপটপ সহ মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। পরের দিন কারখানার কর্মকর্তারা সিসি টিভির ফুটেজে দুই চোরকে সনাক্ত করা হয়। ওই চোরদেরকে ধরিয়ে দেওয়ার ব্যাপারে সহযোগিতা করায় ক্ষিপ্ত হয়ে এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে ধারণা করছে সুপার স্টার বাল্ব কর্তৃপক্ষ। এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, এ ঘটনায় আহত শ্রমিক চিকিৎসাধীন রয়েছে। এখনো কেউ অভিযোগ করেনি। এ ঘটনায় দুই জনকে আটক করা হয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন