Logo
Logo
×

নগরের বাইরে

মেনিখালি নদীতে ড্রেজারের পাইপ স্থাপন নৌযান চলাচল ব্যাহত

Icon

সোনারগাঁ প্রতিনিধি

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২২, ১১:৪৫ এএম

মেনিখালি নদীতে ড্রেজারের পাইপ স্থাপন নৌযান চলাচল ব্যাহত
Swapno

সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার সাত ভাইয়া এলাকার ভাটিবন্দর জিয়া নগরের সেতু সংলগ্ন মেনিখালি নদীতে ড্রেজারের পাইপ বসিয়ে নৌ চলাচল বন্ধ করে দেয়ার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে। বন্ধ করে দেওয়া নৌযান যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারে সেজন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন স্থানীয় বাসিন্দারা।

 

অভিযোগে স্থানীয়রা জানান, উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের সাতভাইয়াপাড়া ভাটিবন্দর  জিয়ানগর মেনিখালি নদীতে ড্রেজারের পাইপ বসিয়ে নৌ চলাচল বন্ধ করে দিয়েছে ছগির হোসেন, নুর হোসেন ও তপনসহ স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা। নদীর উপর ড্রেজারের পাইপ বসানোর কারণে গত কয়েকদিন ধরে এ নদী পথে যাতায়াতরত সকল প্রকার পন্যবাহী ট্রলার, বালুবাহী বাল্কহেডসহ সকল নৌযান বন্ধ রয়েছে। পাইপ বসানোর কারণে অনেক নৌযান মেরীখালী নদী দিয়ে যেতে না পেরে পূনরায় ফিরে যেতে বাধ্য হচ্ছে।

 

এতে তেল খরচের পাশাপাশি সময়ও অপচয় হচ্ছে। এছাড়া স্থানীয় লোকজন ট্রলারে করে ইটবালু, পাথর ও অন্যান্য মালামাল পরিবহন করতে পারছেনা। এছাড়া অপরিকল্পিত ভাবে পাইপ বসানোর কারণে সেতুতে উঠার সময় অনেক পরিবহন উল্টে ছোটখাটো দূর্ঘটনার শিকার হচ্ছে। স্থানীয় লোকজনের দাবি ড্রেজারের পাইপটি পরিকল্পিত ভাবে বসিয়ে নৌ যান চলাচল স্বাভাবিক করা ও সেতুতে উঠার সময় রাস্তায় ফেলা পাইপটি সুন্দর ভাবে স্থাপনের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন। জিয়া নগরের বাসিন্দা জুয়েল মিয়া জানান, অপরিকল্পিত ভাবে ড্রেজারের পাইপ বসানোর কারণে নদীতে যেমন নৌযান চলাচল করতে পারেছেনা তেমনি সেতুর সামনে পাইপ বসানো কারণে প্রতি নিয়ত ঘটছে ছোটখাটো দূর্ঘটনা।

 

ভাটিবন্দর এলাকার সালাউদ্দিন জানান, নদীর উপর পাইপ বসানের কারণে ট্রলার আসতে পারছেনা ফলে আমার বাড়িতে ইট বালুসহ বিভিন্ন নির্মাণ সামগ্রী আনতে পারছিনা। এ ব্যাপারে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছি। সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার ভূমিকে ব্যবস্থা নেয়ার জন্য বলা হয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন