Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে মাদক মামলার আসামী রবিউল গ্রেপ্তার

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২২, ০৩:১৮ পিএম

বন্দরে মাদক মামলার আসামী রবিউল গ্রেপ্তার
Swapno

কুমিল্লা দক্ষিণ থানার মাদক মামলার ১ বছরের সাঁজাপ্রাপ্ত পলাতক আসামী রবিউল (৪৫) কে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ। গত ২৯ জানুয়ারী শনিবার দিবাগত রাত ৩টায় বন্দর থানার দড়ি-সোনাকান্দা এলাকা থেকে ওই সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃত মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী রবিউল বন্দর থানার ২০ নং ওয়ার্ডস্থ দড়িসোনাকান্দা এলাকার টুক্কু মিয়ার ছেলে বলে জানা গেছে। এ ব্যাপারে বন্দর থানার উপ-পরিদর্শক বারেক হাওলাদার গণমাধ্যমকে জানিয়েছে, গ্রেপ্তারকৃত রবিউল দীর্ঘদিন ধরে বন্দরে দড়ি-সোনাকান্দাসহ বিভিন্ন এলাকায় অবাধে মাদক ব্যবসা চালিয়ে আসছে।

 

রবিউলের বিরুদ্ধে বন্দর থানাসহ বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। কুমিল্লা দক্ষিণ থানার একটি মাদক মামলার ১ বছরের সাজা ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ মাসের সাজা ওয়ারেন্ট তাকে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতকে শনিবার দুপুরে যথাযথ নিয়মে আদালতে প্রেরণ করা হয়েছে।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন