খেলা নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০
বন্দর প্রতিনিধি
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২২, ০৩:২২ পিএম
বন্দরে ছোট বাচ্চাদের খেলাধূলার বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ঘটনায় উভয় পক্ষের ১০ জন রক্তাক্ত জখম হয়েছে বলে খবর পাওয়া গেছে। আহতরা হলো , আব্দুল বাতেন (৪৩) কবির হোসেন (৪১) আরিফ (২৩) সজিব (২৫) সুজন (২৪) রনী (২৩) সাকিব (২০) সাব্বির (২১) আরমান (২৩) ।
সংঘর্ষের ঘটনার পর স্থানীয় এলাকাবাসী আহতদের নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত বাতেন ও আরিফকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। গত ২৮ জানুয়ারী শুক্রবার রাত ৮টায় বন্দর থানার ১৯ নং ওয়ার্ডের মদনগঞ্জস্থ লক্ষারচর উত্তরপাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনাটি ঘটে। সংঘর্ষের ঘটনার সংবাদ পেয়ে বন্দর থানা পুলিশ ও মদনগঞ্জ ফাঁড়ি পুলিশ দ্রুত ঘটনাস্থল এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে লক্ষারচর এলাকার পক্ষে আহত কবির হোসেন বাদী হয়ে শনিবার বিকেলে ১৬ জনের নাম উল্লেখ্য করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। অপরপক্ষ বন্দর থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চালাচ্ছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত কয়েক দিন পূর্বে ছোট বাচ্চাদের খেলাধূলা ও একটি মোবাইল সেট নিয়ে যাওয়াকে কেন্দ্র করে কলাগাছিয়া ইউয়িনের পুনাইনগর এলাকার টুটুল মিয়ার ছেলে আরমানের সাথে মদনগঞ্জ লক্ষারচর উত্তরপাড়া এলাকার সেরআলম ছেলে ইয়াছিনের সাথে ঝগড়া হয়। এ ঘটনার জের ধরে গত ২৮ জানুয়ারী শুক্রবার উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পরে। এ ঘটনায় বেশ কয়েকটি বাড়ি ঘর ভংচুরসহ উভয় পক্ষের ১০ জন রক্তাক্ত জখম হয়। এ ঘটনায় আহত কবির হোসেন বাদী হয়ে বন্দর থানায় ক্যাপ রোমান, শিপলু ও শিমুল ও সাইদুলসহ ১৬ জনের নাম উল্লেখ্য করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছ। অপরপক্ষ বন্দর থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চালাচ্ছে।
এ ব্যাপারে বন্দর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মহসিন গণমাধ্যমকে জানান, অপরাধীদের কোন ছাড় দেওয়া হবে না। আমরা অভিযোগ পেয়েছি। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।


