Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জে ছাত্রলীগের কমিটি বাতিলের দাবিতে ৪৮ ঘন্টার আলটিমেটাম

Icon

রূপগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২২, ০৩:৪৭ পিএম

রূপগঞ্জে ছাত্রলীগের কমিটি বাতিলের  দাবিতে ৪৮ ঘন্টার আলটিমেটাম
Swapno

 

 রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন ছাত্রলীগের নব-গঠিত কমিটি বাতিল ও পুনর্গঠনের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচী পালন করেছে ভোলাব ইউনিয়ন ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা। শনিবার দুপুরে উপজেলার ভোলাবো ইউনিয়নের আতলাপুর বাজার এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

 

মানববন্ধনে বক্তব্য রাখেন, ভোলাব ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি রাসেল, যুগ্ন-সাধারণ সম্পাদক সালাউদিন গাজী, সাংগঠনিক সম্পাদক সুমন, ছাত্রলীগ নেতা বাকির মোল্লা, মো শহিদ, রাসেল, ইয়াহিয়া, সাব্বির, শুভ, ইকবাল, শাহাদাত প্রমুখ।  এসময় ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা বলেন, আগামী ৪৮ ঘন্টার মধ্যে ত্যাগী ও আওয়ামী পরিবারের সেতাকর্মীদের নিয়ে কমিটি পুনর্গঠন করা না হলে ভোলাবো ইউনিয়নের সক্রিয় ছাত্রলীগ নেতাকর্মীদের নিয়ে গণপদত্যাগ, আমরণ গনঅনশনের হুমকি প্রদান করেন।

 

তারা আরো বলেন এর আগেও এ নবগঠিত কমিটির বিভিন্ন বিরুদ্ধে কর্মসূচি পালন করেছি কিন্তু কর্ণপাত হয়নি। ত্যাগিদের বাদ দিয়ে রাতের আধারে টাকার বিনিময়ে করা পকেট কমিটি আমরা মানিনা মানবোনা।  
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন