সিদ্ধিরগঞ্জে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী গ্রেফতার
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২২, ০৭:৫৯ এএম
সিদ্ধিরগঞ্জে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক মো.জয়নাল আবেদীন (৩৯) নামে এক আসামীকে গ্রেফতার করেছে র্যাব-১১।
গতকাল (২৯ জানুয়ারি) সাড়ে ৯টায় সিদ্ধিরগঞ্জ থানা বাঘমারা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র্যাব-১১‘র মিডিয়া অফিসার এএসপি মো. রিজয়ান সাঈদ জিকু জানান, আসামী মো. জয়নাল আবেদীন (৩৯) বাঘমারা এলাকার মো.আব্দুল আলেকের ছেলে। সে একজন মাদক ব্যবসায়ী।
মামলা হওয়ার পর থেকে সে গা ঢাকা দিয়ে কৌশলে বিভিন্ন এলাকায় পালিয়ে বেড়াচ্ছিল। এরই প্রেক্ষিতে গোয়েন্দা নজরদারী ও গোপন অনুসন্ধানের মাধ্যমে (২৯ জানুয়ারি) রাতে সিদ্ধিরগঞ্জ থানার বাঘমারা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তাকে মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।


