রূপগঞ্জ নারায়ণগঞ্জ জেলা যুবদলের সহসভাপতি ও রূপগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন (৪৮) গতকাল ৩০ জানুয়ারি রবিবার ঢাকাস্থ স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, পিতা-মাতাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি স্টোক করলে ২ সপ্তাহ আগে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। যুবদল নেতা দেলোয়ার হোসেনের অকাল মৃত্যুতে বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার, কাজী মনিরুজ্জামান, জেলা যুবদলের সভাপতি শহিদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি আনোয়ার সাদাত সায়েম, সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান, জেলা ছাত্রদল সভাপতি মশিউর রহমান রনি, রূপগঞ্জ থানা ছাত্রদল নেতা জাইদুল ইসলাম গভীর শোক প্রকাশ করেন। গতকাল বাদ আসর স্থানীয় পাড়াগাঁও ঈদগাহ মাঠে জানাজার নামাজ শেষে সামাজিক গোরস্থানে দাফন করা হয়েছে।


