রূপগঞ্জে দুই পরিবহন চাঁদাবাজ গ্রেফতার
রুপগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২২, ০৮:৩৭ এএম
রূপগঞ্জে দুই পরিবহন চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তারকৃতরা হলো- মোঃ আজিজুল হক (২৭) ও মোঃ আল-আমিন (৩৩)।
গতকাল দুপুরে রূপগঞ্জ উপজেলার গাউছিয়া গোলাকান্দাইল এলাকায় চাঁদাবাজির সময় তাদের গ্রেপ্তার করা হয়।
এসময় তাদের কাছ থেকে চাঁদাবাজির ১ হাজার ৭৫০ টাকা উদ্ধার করা হয়। র্যাব-১১ জানায়, বিভিন্ন পরিবহনের ড্রাইভার এবং হেলপারদের ভয়ভীতি দেখিয়ে ও হুমকি প্রদর্শন করে জারপূর্বক গাড়ি প্রতি দৈনিক ২০০ থেকে ৩০০ টাকা করে চাঁদাবাজি করার অপরাধে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।


