Logo
Logo
×

নগরের বাইরে

আড়াইহাজারে জোরপূর্বক কৃষকদের জমিতে কোম্পানির বালু বরাট

Icon

আড়াইহজার প্রতিনিধি

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২২, ০৮:৪৭ এএম

আড়াইহাজারে জোরপূর্বক কৃষকদের জমিতে কোম্পানির বালু বরাট

আড়াইহাজারে ইউএস বাংলা কোম্পানির বিরুদ্ধে জোরপূর্বক নিরহ কৃষকের জমি দখল করে বালু বরাটের চেস্টার অভিযোগ পাওয়া গেছে।

Swapno

 আড়াইহাজারে  ইউএস বাংলা কোম্পানির বিরুদ্ধে জোরপূর্বক নিরহ কৃষকের  জমি দখল করে বালু বরাটের চেস্টার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার পাচঁরুখী এলাকায় এই ঘটনা ঘটে। শনিবার বিকালে বালু বরাটের ছবি তুলতে গেলে কোম্পানির ভারাটে সন্ত্রাসীরা স্থানীয় এক সাংবাদিকের উপর হামলা করে ক্যামেরা ও মোবাইল ছিনিয়ে নেয়। এই ঘটনায় গতকাল রোববার দুপুরে আলআমিন বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।


জমির মালিক সিরাজুল ইসলাম জানান, রুপগঞ্জের কাঞ্চন এলাকায় অবস্থিত ইউ এস বাংলা কোম্পানি উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পাচঁরুখী গ্রামের ৬০০ পরিবারের পৈত্রিক ও বিভিন্ন সুত্রে মালিকানাধীন ১শ একর জমিতে জোরপূর্বক দখল করার পায়তারা করছে। তিনি আরো বলেন, ইউ এস বাংলা কোম্পানী আংশিক জমি খরিদ ক্রয় করে ক্ষমতার দাপটে পুরো জমিতে বালু বরাট করার চেস্টা করে। এতে শনিবার আমরা বাধা দিলে আমাদের হুমকি দিয়ে তাড়িয়ে দেয়।

 

স্থানীয় কৃষক নয়ন ফকির জানান, কোম্পানীর লোকজন জমির চারপাশের বিভিন্ন ভাবে বালু বরাট ও পার্শ্ববর্তী খাল হতে পানি নিষ্কাষনের পথ বন্ধ করে কৃষি আবাদের পথ বন্ধ করার চেস্টা করে। এদিকে ইউ এস বাংলা কোম্পানীর জমি জবর দখলের প্রতিবাদে   পাচঁরুখী ৫ শতাধিক লোক গনস্বাক্ষর সংগ্রহ করে প্রশাসনের নিকট অভিযোগ দাখিল করেছে।  এই খবর সংগ্রহ করতে গেলে সাংবাদিক আলআমিনের উপর হামলা করে সন্ত্রাসীরা। আহত আলআমিনকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছে।

 

এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে আড়াইহাজার থানা প্রেসক্লাবের  সাংবাদিকরা। তারা সন্ত্রাসীদের গ্রেফতারের দাবী জানান। আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান মোল্লা জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন