Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জে মাদকসহ গ্রেফতার ২, ট্রাক আটক

Icon

রুপগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২২, ০৮:৫২ এএম

রূপগঞ্জে মাদকসহ গ্রেফতার ২, ট্রাক আটক
Swapno

রূপগঞ্জে পৃথকস্থানে অভিযান চালিয়ে মাদকসহ আমিনুর ইসলাম ওরফে আমীর হামজা ও ইমাম হোসেন নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১ এর সদস্যরা। এসময় মাদক ব্যবসায়ীদের ব্যবহৃত একটি ট্রাক আটক করা হয়।

 

গত শনিবার (২৯ জানুয়ারী) রাতে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নাওড়া চুটকিপাড়া ও কাঞ্চন ব্রিজ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।  গ্রেফতারকৃতরা হলেন উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চুটকিপাড়া এলাকার সফিউদ্দিনের ছেলে আমিনুর ইসলাম ওরফে আমীর হামজা ও চট্রগ্রাম জেলার ভূজপুর উপজেলার বালুটিলা পূর্ব সোনাই ফুরছরি এলাকার সিরাজুল হকের ছেলে ইমাম হোসেন।

 

এ বিষয়ে রূপগঞ্জ থানার (ওসি/তদন্ত) ইন্সপেক্টর হুমায়ুন কবির মোল্লা মামলার বরাত দিয়ে জানান, শনিবার রাতে র‌্যাব অভিযান চালিয়ে কায়েতপাড়া এলাকা থেকে আমিনুর ইসলাম ওরফে আমীর হামজাকে ৫২৫ পিছ ইয়াবা ও মাদক বিক্রির নগদ ১৬’শ টাকাসহ গ্রেফতার করা হয়। অপরদিকে, বিশেষ অভিযানে উপজেলার কাঞ্চন ব্রিজ এলাকা থেকে মাদক ব্যবসায় ব্যবহৃত একটি ট্রাক ও ৩০ কেজি গাজাঁসহ ইমাম হোসেন নামের আরেক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র‌্যাব। পৃথক ঘটনায় রূপগঞ্জ থানায় মাদক দ্রব্যে নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন