পলাশের সুস্থতায় ট্রাক চালক ইউনিয়ন পাগলা শাখার দোয়া
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২২, ১১:০১ এএম
বাংলাদেশ আন্তঃজেলা ট্রাক চালক ইউনিয়ন বি (১৬৬৫) পাগলা শাখার সভাপতি ও জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কাউসার আহমেদ পলাশের রোগমুক্তি ও সুস্থতা কামনা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ আন্তঃজেলা ট্রাক চালক ইউনিয়ন বি (১৬৬৫) পাগলা শাখার সভাপতি ও জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কাউসার আহমেদ পলাশের রোগমুক্তি ও সুস্থতা কামনা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে বাংলাদেশ আন্তঃজিলা ট্রাক চালক ইউনিয়ন শাখার উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আন্তঃজেলা ট্রাক চালক ইউনিয়ন শাখার সিনিয়র সহ-সভাপতি বাবুল আহমেদ, সহ-সভাপতি আব্দুল করিম তাপু, সাধারণ সম্পাদক জজ মিয়া, যুগ্ম সম্পাদক আলম মিয়া, সহ সম্পাদক ফিরোজ মিয়া, সাংগঠনিক সম্পাদক বশির মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুল রহমান ওবায়েদ, অর্থ সম্পাদক ইমরান হোসেন সুরুন, দপ্তর সম্পাদক শফিকুর রহমান, প্রচার সম্পাদক হারুন মিয়া, সমাজকল্যাণ সম্পাদক হারুনুর রশিদ, কার্যকরী সদস্য মোঃ বাবুল, তরিকুল্লাহ লিটন, আবু সাঈদ, আলমগীর হোসেন, সিদ্দিক মিয়া, জাকির প্রদান, ফিরোজ আহমেদ ও আমির হামজা। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ আন্তঃজিলা ট্রাক চালক ইউনিয়ন পাগলা শাখার অন্তর্ভুক্ত বিভিন্ন শাখার নেতৃবৃন্দ।


