Logo
Logo
×

নগরের বাইরে

প্রতিবন্ধী ছেলের খোঁজ চান রাজমিস্ত্রি বাবা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২২, ১২:৩১ পিএম

প্রতিবন্ধী ছেলের খোঁজ চান রাজমিস্ত্রি বাবা
Swapno

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ কান্দাপাড়া এলাকার রাজমিস্ত্রী বাহার আলীর ছেলে মো. আল আমীন (১৭)। গত ১৩ জানুয়ারি প্রতিবন্ধী আল আমিন নাসিক নির্বাচনের একটি মিছিলে গিয়ে হারিয়ে যায়। গত ১৮ দিন ধরে একমাত্র প্রতিবন্ধী ছেলে আল আমীনকে খুঁজে বেড়াচ্ছে অসহায় এই বাবা।

 

নিখোঁজ ছেলেকে পেতে গত ১৭ জানুয়ারি সিদ্ধিরগঞ্জ থানায় সাধারণ বাদী হয়ে ডায়েরীও করেন তিনি। ছেলের সন্ধান চেয়ে কান্নায় ভেঙ্গে পড়ে রাজমিস্ত্রি বাহার আলী। তিনি বলেন, আমার তিনটি সন্তানের মধ্যে দুই মেয়ে ও একটি মাত্র ছেলে। ছেলে আল আমিনের বয়স ১৭। সে প্রতিবন্ধী। ১৬ জানুয়ারী নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর আগে ১৩ জানুয়ারী স্থানীয় কাউন্সিলর ইকবাল হোসেনের মিছিল দেখে পেছনে পেছন চলে যায় আল আমিন। আর ফিরে আসেনি।

 

সে কথাবার্তা সব বলতে পারে। কিন্তু এর আগে কখনো এভাবে হারিয়ে যায়নি। তিনি আরও বলেন, আমরা গরীব মানুষ। আমাদের জন্য কে ছবি দিয়ে পত্রিকায় নিউজ করবে। টাকাও তো নাই। একটু দয়া করে ওর ছবি ছেপে দিন। আপনাদের মাধ্যমে পত্রিকায় ছবি দিয়ে ওকে খুঁজে পেল টাকা না দিতে পারি দোয়া তো করবে পারব। এ বলেই সে আবার কেঁদে ফেলেন। এ বিষয়ে করা অভিযোগের দায়িত্বরত সিদ্ধিরগঞ্জ থানার সহকারী পরিদর্শক (এস আই) আজিজুল বলেন, ছেলেটির বিষয়ে বিভিন্ন থানায় বার্তা দেয়া আছে। ছবি ফেসবুকে ও নানা জায়গায় সন্ধান চালাচ্ছি। যথাসাধ্য চেষ্টা করছি ছেলেটিকে খুঁজে বের করার।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন