Logo
Logo
×

নগরের বাইরে

শীর্তাত মানুষের মাঝে বিসমিল্লাহ এগ্রো ফার্ম’র কম্বল বিতরণ

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২২, ০৭:৪৭ পিএম

শীর্তাত মানুষের মাঝে বিসমিল্লাহ এগ্রো ফার্ম’র কম্বল বিতরণ
Swapno

বন্দর উপজেলার তিনগাঁ এলাকায় বিসিমিল্লাহ এগ্রো ফার্ম’র উদ্যোগে শীর্তাত দুঃস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বেলা বারটার দিকে তিনগাঁয়ের ভদ্রাসন এলাকায় বিসমিল্লাহ এগ্রো ফার্ম এ দুইশত শীতার্ত মানুষের মাঝে এই কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ এই অনুষ্ঠানে উপস্থিত থেকে সহযোগিতা করেছেন বন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসান উদ্দিন আহম্মেদ। 

 

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ট্যাকসেস এমপ্লয়ীজ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব লোকমান আহম্মেদ। 

 

 বিসমিল্লাহ এগ্রো ফার্ম এর স্বত্বাধিকার ইফতেখার আহমেদ ঐশিক ও আবু ওমর সিদ্দিকী নূর জানান, সকলের আন্তরিকতায় বিসমিল্লাহ এগ্রো ফার্ম এর উদ্যোগে গরীব অসহায় শীর্তাতদের মানুষের মধ্যে কম্বল বিতরণ করতে পেরে খুব ভালো লাগছে। এই মানুষেরা যদি না আসতো তাহলে এমন মহৎ কাজ করা সম্ভব হতো না। এরা এসেছে বলেই এই কম্বল বিতরণ অনুষ্ঠান সার্থক হয়েছে। আগামীতে আরও ব্যাপক পরিসরে এই ধরণের মহৎ অনুষ্ঠানের আয়োজন করা হবে। 

 

যারা আর্থিকভাবে সহায়তায় করেছেন, মেসার্স বালু ইয়ার্ন ট্রেডিং এর সাইদুর রহমান, এন এস নিটিং এর নির্মল চন্দ্র দাস, ক্রাউন বাফেট রেস্টুরেন্টের আবু ওমর সিদ্দিকী নূর ও একরামুজ্জামান মোল্লা (কিরন)।  এছাড়া উপস্থিত ছিলেন, বন্দর ইউনিয়ন পরিশদের ৮নং ওয়ার্ডের আব্দুস সালাম মেম্বার, ৭নং ওয়ার্ডের মো. মিজান মেম্বার, ৭,৮,৯নং সংরক্ষিত ওয়ার্ডের মহিলা আসনের শামসুন্নাহার ময়না। বিতরণ কাজে সহযোগিতা করেছেন, আসিফ, মিনহাজ, তোবারকসহ অনেকে।  

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন