Logo
Logo
×

নগরের বাইরে

সুফিয়ান হত্যা মামলার প্রধান আসামি টিটু গ্রেফতার

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২২, ১০:৩২ এএম

সুফিয়ান হত্যা মামলার প্রধান আসামি টিটু গ্রেফতার

চাঞ্চল্যকর “আবু সুফিয়ান” হত্যা মামলার আসামী মো. সাইদ আহম্মেদ টিটুকে শরীয়তপুর জেলার গোসাইরহাট থেকে গ্রেফতার করা হয়।

Swapno

সিদ্ধিরগঞ্জে বাইক আরোহী আবু সুফিয়ানকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা মামলায় সাইদ আহমেদ টিটু (৩৩) নামে আরেক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার (১ ফেব্রুয়ারী) সন্ধ্যায় র‌্যাব-১১’র উপ-অধিনায়ক এ কে এম মুনিরুল আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

 

এর আগে একই দিন দুপুরে র‌্যাব-১১ ও র‌্যাব-৮ যৌথ অভিযান চালিয়ে শরীয়তপুরের গোসাইর হাট বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে রাজধানীর বংশাল থানাধীন আগামাসি লেন এলাকার মো. বাহাউদ্দিনের ছেলে। বিজ্ঞপ্তিতে উল্লেখ্য করা হয়, গত ১৯ জানুয়ারী দিবাগত রাত সাড়ে ১০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সানারপাড় পিডিকে পাম্পের সামনে আবু সুফিয়ানকে পিটিয়ে হত্যা করে ঢাকা-চট্টগ্রামগামী সি.ডি.এম ট্রাভেলস বাসের চালক ও যাত্রীরা।

 

এ ঘটনায় সুফিয়ানের চাচা জজ মিয়া বাদি হয়ে ওই বাসের চালক-হেলপারসহ ২০/২৫ জনকে অজ্ঞাত আসামী করে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা (নং-৩৭) দায়ের করেন। র‌্যাব বলছে, চাঞ্চল্যকর এ হত্যাকান্ডের সাথে জড়িত আসামীদের সনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-১১ ছায়াতদন্ত শুরু করে। গ্রেফতারকৃত আসামীকে সিদ্ধিরগঞ্জ থানার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে। এর আগে গত ২২ জানুয়ারী সন্ধ্যায় এই মামলার আরো ৩ আসামী মো. সবুজ, মো. শাকিল এবং মো. জাহিদুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। পরদিন রোববার (২৩ জানুয়ারী) ৫ দিনের রিমান্ড চেয়ে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়।

 

আবু সুফিয়ান হত্যায় জড়িত বাসের যাত্রীরা ঢাকার গুলিস্তানের বঙ্গবাজার মার্কেট এলাকার সিটি প্লাজার কর্মচারী বলে জানিয়েছে পুলিশ। ঘটনার রাতে তারা বনভোজনে কক্সবাজার যাচ্ছিল। এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. সাইফুল ইসলাম জানান, আসামী মো. সাইদ আহমেদ টিটুকে শরীয়তপুর থেকে গ্রেফতার করে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করেছে র‌্যাব-১১। সে বনভোজনের প্রধান আয়োজক। আগামীকাল (বুধবার) তাকে আদালতে প্রেরণ করা হবে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন