Logo
Logo
×

নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে গাঁজা-ফেনসিডিল ও বিদেশী মদসহ গ্রেফতার ৩

Icon

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২২, ১০:৩৪ এএম

সিদ্ধিরগঞ্জে গাঁজা-ফেনসিডিল ও বিদেশী মদসহ গ্রেফতার ৩

সিদ্ধিরগঞ্জে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা করেছে র‌্যাব-৩।

Swapno

 সিদ্ধিরগঞ্জে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা  করেছে র‌্যাব-৩। গ্রেপ্তারকৃতরা হলো- মো. মমিন মিয়া মজুমদার (৪৮), মো. শরীফ মিয়া (২০) ও মো. জাহিদুল (১৮)।

 

সোমবার) দিবাগত রাত দেড়টার দিকে সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় চেকপোস্ট বসিয়ে একটি প্রাইভেটকার তল্লাশী করে তাদের গ্রেপ্তার ও মাদক দ্রব্য উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদক দ্রব্যের মধ্যে রয়েছে ২৮ কেজি গাঁজা, ৫০ বোতল ফেনসিডিল, ১৯ বোতল বিদেশী মদ। পরে প্রাইভেট কারটি জব্দ করা হয়।

 

র‌্যাব-৩ এর সহকারী পুলিশ সুপার ফারজানা হক  এসব তথ্য নিশ্চিত করে জানান, তারা একে অপরে পারস্পরিক যোগসাজশে একত্রে র্দীঘদিন যাবৎ কুমিল্লা হতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা, ফেন্সিডিল ও বিদেশী মদ ক্রয় করে উক্ত প্রাইভেটকারটির মাধ্যমে বহন করে নারায়ণগঞ্জসহ ঢাকার বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছে।

 

তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন র‌্যাবের এই কর্মকর্তা।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন